চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে সেনা টহলে সশস্ত্র গ্রুপের হামলা ও পাল্টা হামলায় দুজন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০২০
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটির নানিয়ারচরে সেনাটহলে গুলি চালিয়েছে ইউপিডিএফ। মঙ্গলবার সন্ধ্যায় নানিয়ারচর উপজেলা সদরের খারিক্ষণ এলাকার রউফ টিলায় সন্ত্রাসীরা সেনাবাহিনীর ওপর এ হামলা চালায়। হামলায় সেনাবাহিনীর সদস্য শাহাবুদ্দিন(২৮) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। পাল্টা হামলায় ইউপিডিএফের ২জন নিহত হয়েছে।

নিহত দুইজন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সক্রিয় কর্মী বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক অস্ত্র একে-২২ এসএমজি উদ্ধার করেছে সেনাবাহিনী।

এ বিষয়ে নানিয়ারচর থানার ওসি সাব্বির হোসেন জানিয়েছেন, আমরা গোলাগুলির খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ রওয়ানা দিয়েছে সেখানে গিয়ে পরিস্থিতির বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে।

এদিকে গুলিবিদ্ধ আহত সেনাসদস্যকে রাঙ্গামাটি সিএমএইচ এ প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যায় হেলিকপ্টারেরে চট্টগ্রাম সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়েছে। বর্তমান তিনি আশংকামুক্ত আছেন বলে বাহিনীসূত্র নিশ্চিত করেছে।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানা গেছে, বিকেলে একজন মেজরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম স্পিড বোটযোগে নানিয়ারচর উপজেলার রউফ চত্বরে সেনাটহলে গেলে সেখানে একদল সশস্ত্র সন্ত্রাসীরা একটি স্পিডবোট যোগে বিপরীত দিক থেকে এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই সেনা দলটির ওপর গুলি চালাতে থাকে। এসময় বোটে থাকা এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনেমায় দশ বছর: বাঙালি দর্শককে যা দিলেন সৃজিত

পরবর্তী

মুক্তি পেলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

পরবর্তী

মুক্তি পেলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

চ্যানেল আইয়ে চলছে ফারুকীর ‘৪২০’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT