চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড় ধস: আরেক সেনা সদস্যের লাশ উদ্ধার, ৫ জেলায় নিহত ১৪৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ন ১৫, জুন ২০১৭
বাংলাদেশ
A A
রাঙামাটি

রাঙামাটিতে পাহাড় ধস

পাহাড় ধসের ঘটনায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। গত তিনে পার্বত্য অঞ্চলের ৫ জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬ জনে। এর মধ্যে শুধু রাঙামাটিতেই নিহতের সংখ্যা ১১০ জন। আজ বৃহস্পতিবার রাঙামাটিতে নিখোঁজ সেনা সদস্য মোঃ আজিজসহ আরো ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়।

এছাড়া আরো অনেকেই নিখোঁজ রয়েছে বলে উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন। তাদেরকেও উদ্ধারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার সকাল থেকে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বিভিন্ন স্থান থেকে এই ৫টি লাশ উদ্ধার করে। উদ্ধার কর্মীরা শহরের ভেদভেদি যুব প্রশিক্ষণ কেন্দ্র, মনোঘর, লোকনাথ মন্দির এলাকা, শিমুলতলী, রূপনগর, মানিকছড়ি এলাকাসহ আশেপাশে এলাকায় আরো নিহতের সন্ধানে উদ্ধার তৎপরতা চালায়।

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক এর শালবন এলাকায় ১০০ মিটার রাস্তা ৩০ ফুট জায়গা পাহাড়ের নীচে তলিয়ে গেছে। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে ১০০ মিটার রাস্তা ৪০থেকে ৫০ ফুট গভীরে তলিয়ে গেছে।

সকাল থেকে ক্ষতিগ্রস্ত মূল সড়কের পাশে পাহাড়ে পুনরায় কেটে বাইপাস করে সড়ক তৈরীর চেষ্টা করে সেনা বাহিনী ও সড়ক বিভাগের কর্মীরা।

রাঙামাটি চট্টগ্রাম সড়কের ক্ষতিগ্রস্ত স্থান সমূহে মাটি সরানোর কাজ শুরু হলেও এখনো সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। রাঙামাটি খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে ভাঙনেরও পাহাড় ধসের কারণে সড়ক যোগাযোগ বিছিন্ন রয়েছে।

Reneta

অন্যদিকে রাঙামাটি শহরে গত ৪ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। মোবাইল নেটওয়ার্ক বিঘ্ন ঘটায় টেলিযোগাযোগ ব্যাহত হচ্ছে। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ের মাটি ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচল বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। পানি ও বিদ্যুৎ সংকটে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

 

 

Jui  Banner Campaign
ট্যাগ: পাহাড় ধসরাঙামাটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT