চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাগিণীর সমুদ্রে ফরাসী ত্রয়ী এবং রশীদ খান

হাসান আহমেদহাসান আহমেদ
১২:৪০ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

তারা দই ফুচকা খাচ্ছিলেন।  খাওয়াটা অস্বাভাবিক কোন ব্যাপার নয়। আবাহনী মাঠের রাগ-রাগিণীর সমুদ্রে রশীদ খানের আলাপের বিস্তার যখন ঘটছে তখন ফুড কোর্টে রসিয়ে খাচ্ছেন ফরাসী ত্রয়ী। ড্যামিয়েন, মায়া ও আন্না। তিনজনই প্যারিসের। সংস্কৃতির রাজধানীর বাসিন্দারা এসেছেন রাগ সঙ্গীতের অঘোষিত রাজধানী ঢাকাতে।

তিন জনের দুজন দ্বিতীয়বারের মত ঢাকাতে। তবে প্রথমবারের মত উচ্চাঙ্গসঙ্গীতের উচ্চমার্গীয় সার্বজনীন উৎসবে বছর ষাটের ড্যামিয়েন বেশ রসিক। প্রাণখোলা হাসিতে উচ্ছ্বল। খেতে খেতে বলছিলেন, আগে পেট পুজো তারপর সুরের রস নেব। ‘প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়, ‘এ উৎসবে আজ কি প্রথম দিন। আর আগে কি শুনেছো এর কথা?’ রসিক ড্যামিয়েন কিছুটা গম্ভীর ঢংয়ে বলেন, নাহে ভ্রাতা, আজ নিয়ে দ্বিতীয় দিন এলাম। মজা কি জানো গতকালও ১০ টার দিকে এসেছি। আজো তাই।’ একটু থেমে ক্রমিক প্রশ্নের উত্তর দেওয়ার ঢংয়ে ড্যামিয়েন বলেন, প্যারিসে আমার বেশ কিছু বাঙালি বন্ধু আছে। ওরা বলেছিল ডিসেম্বরে যেহেতু ঢাকায় আছ ফেস্টিভালটা দেখতে পার। এখন মনে হচ্ছে এসে খুব একটা ভুল করিনি।’

ইতোমধ্যে খাওয়া দাওয়া শেষ হয়েছে মায়ার। মাঝ বয়সেও বেশ মায়াময় মুখচ্ছবি। ‘তোমার নামে তো বাঙালি ছায়া আছে?’  ছোট্ট কিন্তু মায়াময় উত্তর, ‘ধরে নাও আমি তেমাদের একজন।’ তারপর বলেন, ‘তোমাদের দেশটা আসলে সুন্দর। আর ক্লাসিকাল এই উৎসবে এত মানুষ এমন সঙ্গীত শুনতে আসে দেখে মনে হয় প্যারিস নয় ঢাকাই সংস্কৃতির রাজধানী। তোমাদের জঙ্গীদের কথা শুনেছি কিন্তু এখানে এসে ধারণা পাল্টে গেছে।’

চুপ করে ছিলেন আন্না। তিনিও ফরাসী। তবে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক বেশ পুরনো। তিনি কর্মসূত্রে বাংলাদেশে থাকেন অনেকদিন ধরে। বাংলা বোঝেনও ভালো। বলতেও পারেন টুকটাক।  কিন্তু  ইংরেজীতেই উত্তর দিতে স্বাচ্ছ্বন্দ্য বোধ করেন। কাজ করেন গ্রামীণ এর শক্তি দই প্রজেক্টে।  ‘তুমি তবে টলস্টয়ের উপন্যাস? আন্না কারেনিনা?’  তিনি মুচকি হাসেন আর বলেন, ‘তা আর হলাম কোথায়? আমি কেবলই আন্না।’

আর কিছু বলেননা আন্না।  উঠতে শুরু করলে তার সঙ্গে উঠতে থাকেন ড্যামিয়েন আর মায়া। রসনা তৃপ্তি ঘটেছে। এখন রাগের সাগরে ডুবতে হবে তো। রশীদ খানের আলাপ চলছে যে! সে আলাপে কখনও উঠছে কখনও হঠাৎ পতন। কখনও রাগের বিস্তার। আবার বিষাদের অবরোহন। চলছে সে খেয়াল।

ছবি : অনিরুদ্ধ শান্তনু

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনী মাঠ
শেয়ারTweetPin

সর্বশেষ

কারিনার মৃত্যুতে বাবার আবেগঘন পোস্ট

মে ১৬, ২০২৬

মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

মে ১৬, ২০২৬

‘বিশ্বের ১০০ প্রভাবশালী সমাজসেবকের তালিকায় স্থান পাওয়ার স্বীকৃতি ব্র্যাকের প্রতিটি কর্মীর’

মে ১৫, ২০২৬

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

মে ১৫, ২০২৬

রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT