চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাখাইন প্রদেশকেই পঙ্গু করছে অং সান সু চি’র সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
তিনজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত এলাকা দেখছেন, যেখানে ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত কাঠামো রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনের কারণে দেশটিতে বৈদেশিক বিনিয়োগ হুমকির মুখে। রোহিঙ্গাদের হত্যা-ধর্ষণ, নির্যাতনের কারণে পশ্চিমা দেশগুলোর তোপের মুখে পড়েছে দেশটি। চলমান রোহিঙ্গা নিধনযজ্ঞের পর বিশ্বব্যাপী সমালোচনা-নিন্দার ঝড় ওঠায় মিয়ানমারের তেল-গ্যাস সমৃদ্ধ রাখাইন প্রদেশে বড় ধরনের বিদেশি বিনিয়োগ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

চরম অনিশ্চয়তায় হতাশার কথা খোলাখুলিই বলে দিয়েছেন রাখাইনের প্রদেশের একজন সংসদ সদস্য। ইউ উ থান নাইং নামের এই সংসদ সদস্য বলেন,‘এতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এলাকার বাসিন্দা হয়েও আজ রাখাইনবাসীদের না খেয়ে থাকতে হচ্ছে। এরকম দুঃসহ জীবন থেকে পালাতে চাইছি আমরা। রাখাইনে অর্থনীতির উন্নতি না হলে এখানে বাসকরা একেবারেই অসম্ভব হয়ে যাবে। এজন্য আমরা চাই এখানে বিদেশি বিনিয়োগ আসুক।’

মিয়ানমার টাইমসে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়,রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশটি মিয়ানমারে একেবারে কেন্দ্রস্থলে না হলেও দেশটির অর্থনীতির প্রাণভোমরা এই প্রদেশ। কারণ এখানে মাটির নিচে মজুদ আছে তেল, প্রাকৃতিক গ্যাস। আছে বিপুল সমুদ্র সম্পদের সম্ভার। এতো কিছুর পরও প্রদেশটি মিয়ানমারের দারিদ্রপীড়িত দু’টি প্রদেশের একটি। প্রদেশটির কিয়াউকফায়ু এবং কাদালান অঞ্চলে চীনের সঙ্গে দু’টি মহাপ্রকল্প হাতে নেয়া হলেও রাখাইনের সাধারণ মানুষের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন বেশ পিছিয়ে আছে।

এই যখন অবস্থা তখন রোহিঙ্গাদের চেয়ে অপেক্ষাকৃত বেশি সোচ্চার রাখাইন গোষ্ঠীর নেতারা কেন্দ্রীয় সরকারের কাছে সম্পদের ন্যায্য হিস্যা দাবি করছে।

ক্যাউখ্যু বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও অবকাঠামো চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ
স্থানীয় সংসদ সদস্য ইউ উ থান নাইং বলেন,‘চীনের ৮৫ শতাংশ বিনিয়োগে এই এলাকায় যে গভীর সমুদ্রবন্দর এবং বাণিজ্যিক এলাকা গড়া হচ্ছে সেটা আমাদের জনগণ ভালোভাবে নিচ্ছে না। কারণ জমি আমাদের হলেও লাভের প্রায় পুরোটাই চলে যাচ্ছে চীন এবং সরকারের পকেটে। এজন্য সরকার রাখাইনের সংসদ সদস্যদের কাছেও এই প্রকল্পের স্বচ্ছ বিবরণ দিচ্ছে না।’

মিয়ানমার সরকারের চাপিয়ে দেয়া এমন অর্থনৈতিক বৈষম্যে ছাড়াও রোহিঙ্গা নিধন সংকটে মংডুর মৎস্য সম্পদ নির্ভর স্থানীয় অর্থনীতিসহ গোটা মিয়ানমারের অর্থনীতিই এখন বিপর্যয়ের মুখে।

Reneta

দেশটির অর্থনীতি বিষয়ক ফ্রিল্যান্স কলামিস্ট উ খিন মাউং ইয়ো বলেন,‘রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানের পর আন্তর্জাতিক চাপ এবং আঞ্চলিক অস্থিরতায় রাখাইনের অর্থনীতিতে প্রভাব ফেলছে।’

তিনি আরও বলেন,‘শুধু রাখাইন প্রদেশেই নয়, এই সংকটে মিয়ানমারে সব ধরণের বিনিয়োগ-সিদ্ধান্তে স্থবিরতা নিয়ে এসেছে। বিশ্বগণমাধ্যমে এখন যেসব সংবাদ প্রকাশিত হচ্ছে তাতে রাখাইনসহ মিয়ানমারের সব প্রদেশ থেকেই বিদেশি পর্যটকরা আগ্রহ হারাচ্ছে।’

আগস্টে আনান কমিশনের রিপোর্ট প্রকাশের সঙ্গে সঙ্গে রাখাইন প্রদেশের রোহিঙ্গাদের জাতিগত ভাবে নির্মূল করতে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। মানবতাবিরোধী আগ্রাসনের মাধ্যমে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে। তেল-গ্যাসের এই বিশাল ক্ষেত্র খালি করতে এমন তাণ্ডবের পরও বিদেশের টাকায় ফুলেফেঁপে ওঠার আশাটা আপাতত পূরণ হচ্ছে না অং সান সু চি’র তথাকথিত গণতান্ত্রিক সরকারের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনরাখাইনরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT