চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাখাইনের অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখছে মিয়ানমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২০
আন্তর্জাতিক
A A

পরিস্থিতি স্থিতিশীল না থাকার কথা বলে মিয়ানমারের আসন্ন জাতীয় নির্বাচনে রাখাইন রাজ্যের বেশিরভাগ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় নির্বাচন কমিটি।

রয়টার্স জানায়, আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মিয়ানমারের জাতীয় নির্বাচনে রাখাইনের অধিকাংশ ভোট কেন্দ্র বন্ধ রাখবে মিয়ানমার। কারণ হিসেবে ওই অঞ্চলের অস্থিতিশীল পরিবেশকে দায়ী করেছে নির্বাচন কমিটি।

এই অঞ্চলের বেশিরভাগ সংসদীয় আসন মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরোধীদের হাতে রয়েছে, যেখানে নিয়মিত জাতিগত সংঘাতের কারণে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করে।

ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দাবি করেছে, বুধবার নির্বাচনী প্রচারণাকালে তাদের তিনজন প্রার্থী রাখাইনে অপহৃত হয়েছেন। এই বিষয়ে পুলিশ কিংবা আরাকান বিদ্রোহী গ্রুপ কোনো মন্তব্য বা বিবৃতি দেয়নি।

এই পরিস্থিতিতে শুক্রবার নির্বাচন কমিটি বলছে, রাখাইনের কিছু এলাকায় সুষ্ঠু ও অবাধ নির্বাচনের অন্তরায়। ১৭টি এলাকার মধ্যে ৯টি এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে না। বাকি ৪টিতেও কিছু সময় ভোট গ্রহণ করা হবে।

এই বিষয়ে  আরাকান লিগ ফর ডেমোক্রেসির মুখপাত্র বলছেন, এটি আমাদের নির্বাচনে বিরাট প্রভাব ফেলবে। সাধারণত কখনোই ১০০ শতাংশ অবাধ ও সুষ্ঠু ভোট করা যায় না। আর বিগত সময়ের চেয়ে এবার নির্বাচন পরিস্থিতি নাজুক হবে।

Reneta

এই বিষয়ে মিয়ানমার সরকারের পক্ষ থেকে অবশ্য কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ ২০১৫ সালের নির্বাচনে আরাকান ন্যাশনাল পার্টি রাখাইন রাজ্যের বেশিরভাগ আসন ও দেশব্যাপী তৃতীয় সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছিল। দলটি মিয়ানমারে একটি ফেডারেল ব্যবস্থা চায়।

রাখাইন রাজ্য নতুন করে আলোচনায় আসে ২০১৭ সালে, যখন ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা জাতিগত নিধনের শিকার হয়ে দেশত্যাগ করে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররাখাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম ও যোগ্যতা-অযোগ্যতা কী?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT