খুলনায় আলোচিত শিশু রাকিব হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চতুর্থ দিনের মত শেষ হয়েছে। চতুর্থ দিনে রাকিবকে হত্যার পর নিয়ে যাওয়া গুড হেলথ ক্লিনিক ও সদর হাসপাতলের কর্মকর্তা, খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসআইসহ মোট ১১জন সাক্ষ্য দেন।
বুধবার সকাল ১১টায় খুলনা মহানগর দায়রা জজ আদায়লত দিলরুবা সুলতানার আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর দেড়টায়। সাক্ষ্যগ্রহণকৃত ১১জন হলেন, জহিরুল ইসলাম, রবিউল ইসলাম হাওলাদার, আসাদুজ্জামান জামান, তাহনিমা আক্তার, মোশারেফ হোসেন, জাফর খলিফা, খসরুল আলম, নূরুল ইসলাম, এএসআই মোঃ আল মামুন, এস আই তাপস কুমার পাল, খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস। এই নিয়ে চার দিনে রাকিব হত্যা মামলার ৪০জন সাক্ষীর মধ্যে ৩১জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।






