খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় দুইজনের ফাঁসি এবং একজনকে খালাস দিয়েছেন আদালত। অভিযুক্ত শরীফ ও মিন্টু খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শরীফের মা বিউটি বেগমকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানা ওই রায় ঘোষণা করেন। তবে একজনকে খালাস দেয়ায় আদালতের বাইরে বিক্ষোভ করেছে রাকিবের স্বজনরা।
মামলায় অভিযোগ গঠনের ১০ কার্য দিবসের মধ্যেই শেষ হয় এ মামলার সকল বিচারিক কাজ। ঘটনার পর মাত্র ২মাস ৫ দিনের মাথায় আলোচিত এ মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়।
গত ৩ আগস্ট পায়ূপথে দিয়ে পেটে কম্প্রেসার মেশিনের হওয়া ঢুকিয়ে শিশু রাকিবকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যা মামলা আসামি করা হয় তিনজনকে। শরীফ, শরীফের মা বিউটি বেগম ও মিন্টু খানকে।






