চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাইড শেয়ারিং অ্যাপের গল্পে সিনেমা বানাচ্ছেন নুহাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শর্টফিল্ম নির্মাণ করে পরিচিতি পেয়েছেন নুহাশ হুমায়ূন। ইমপ্রেস টেলিফিল্মের সম্মিলিত প্রয়াসে নির্মিত অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’র একটি গল্পেরও পরিচালক ছিলেন তিনি। এবার দেশে চলমান রাইড শেয়ারিং অ্যাপকে উপজীব্য করে নতুন সিনেমা বানাচ্ছেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন; সিনেমার নাম ‘মুভিং বাংলাদেশ’।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন নুহাশ। তিনি লিখেছেন, ‘একবছর ধরে এ সিনেমার মান উন্নয়নের কাজ চলছে। এ প্রজেক্টটিকে গোপন রাখা তার জন্য খুবই কঠিন ছিল। নুহাশ হুমায়ূন বলেছেন, আমরা কাজ করছি এমন অনুপ্রেরণামূলক সত্য গল্প নিয়ে যেটা দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।

নুহাশের তৈরি ‘মুভিং বাংলাদেশ’ সিনেমার গল্পে দেশে রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’র যাত্রা শুরু ও শহুরে জীবনের গল্প থাকবে। দেখানো হবে, কীভাবে একদল তরুণ রাজধানীর যানজটে বিরক্ত হয়ে নিজেরাই একটি পরিত্রাণের উপায় বের করে ফেলেন; সেই কাহিনি উঠে আসবে ‘মুভিং বাংলাদেশ’-এ।

সিনেমায় আরও দেখানো হবে, ট্র্যাফিক ও জীবনে আটকে থাকা অসুস্থ শিশুদের একগুচ্ছ গল্প। যদিও সিনেমাটিতে কারা অভিনয় করছেন সে প্রসঙ্গে এখনও কিছু জানানি নুহাশ হুমায়ূন। বলেছেন, আগামী বছর থেকে ‘মুভিং বাংলাদেশ’ সিনেমার শুটিং শুরু হবে। তার আগেই যারা অভিনয় করবেন তাদের নাম প্রকাশ করা হবে। বর্তমানে চলছে শিল্পী বাছাই প্রক্রিয়া।

সিনেমাটির চিত্রনাট্য জমা দেওয়ার পর ভারতের ফিল্ম বাজারে চলতি বছর বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘মুভিং বাংলাদেশ’। গুপী বাঘা প্রোডাকশনের ব্যানারে এ সিনেমাটি প্রযোজনা করছেন আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ। আইসিটি উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুহাশ হুমায়ূনপাঠাওমুভিং বাংলাদেশলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT