চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রহস্যময়’ সমস্যা কাটছে মোস্তাফিজের?

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:০৬ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান সবশেষ টেস্ট খেলেছেন দেড় বছর আগে। ঘরের মাঠে ২০১৫ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দুটি ম্যাচেই খেলেছেন এ বাঁহাতি পেসার। সাদা পোশাকে ওই যে শুরু। এরপর আর টেস্টে নামা হয়নি তার। দেড় বছরের ক্যারিয়ারে নামের পাশে এখনও তাই সেই ‘দুই টেস্ট’!

কাঁধের অস্ত্রোপচারের কারণে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে অনুমিতভাবেই ছিলেন না মোস্তাফিজ। পাঁচ মাসের ব্যবধানে ফিট হয়ে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেললেও টেস্টে নামেননি। পাঁজরে ব্যথা অনুভবের কথা জানতে পেরে তাকে প্রথম টেস্টের স্কোয়াডে রাখেনি টিম ম্যানেজম্যান্ট। তবে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে থাকলেও নাকি ম্যাচে খেলতে চাননি। ম্যানেজমেন্ট তাকে খেলায়ওনি!

সেসময় জানা গিয়েছিল, লম্বা সময় মাঠের বাইরে থাকায় আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিয়েছে মোস্তাফিজের। বাংলাদেশ দল দেশে ফেরার পর বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী এই প্রতিবেদককে বলেছিলেন, ইনজুরিতে থাকা কিংবা ইনজুরিতে পড়া ক্রিকেটারদের তালিকায় নেই মোস্তাফিজ।

দেবাশীষের কথাতেই স্পষ্ট হয় আত্মবিশ্বাসেই চিড় ধরেছে কাটার মাস্টারের। তাই বলে ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলার স্বাদ নিতে চাইবেন না? কিন্তু না যাওয়ার সিদ্ধান্তই জানান ফিজ। অবশ্য টিম ম্যানেজমেন্টই তার ওপর সিদ্ধান্তের ভার ছেড়ে দেন। শেষ পর্যন্ত ঐতিহাসিক টেস্ট খেলতে ফিজের ভারতে না যাওয়া সিদ্ধান্ত সবাইকে অবাকই করেছে।

হায়দরাবাদ টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের কাছে টাইগার বোলাররা যখন নাকানিচুবানি খাচ্ছেন, তখন কি একটু হলেও খারাপ লাগছে না মোস্তাফিজের? না লাগার কোনো কারণও তো নেই। তিনি তো লাল-সবুজের দলেরই প্রতিনিধি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে যেয়ে এই মাঠটাকেই যে তালুর মত চিনে ফেলে সাফল্য তুলে নিয়েছিলেন কাটার মাস্টার। সেখানে জাতীয় দলের হয়ে আবারো বল হাতে ঝড় তুলতে না পেরে নিশ্চয় খারাপই লাগছে তার। তার উপস্থিতি তো সতীর্থদেরও উজ্জীবীত করতে পারতো!

Reneta

সেটা নিশ্চয় অনুভব করছেন মোস্তাফিজ। তাইতো দ্রুত ফেরার প্রত্যয়ে নিজেকে ঝালিয়ে নিতে মরিয়া তিনি। খেলছেন ঘরোয়া লংগার ভার্সন ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। লক্ষ্য হয়তো শ্রীলঙ্কা সফরের আগেই হারানো আত্মবিশ্বাসের পুরোটা ফিরে পাওয়া।

শনিবার বিসিএলের তৃতীয় রাউন্ডে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে মাঠে নামছেন ফিজ। বিকেএসপির-৩ নম্বর মাঠে তাদের প্রতিপক্ষ ওয়ালটন মধ্যাঞ্চল। মোস্তাফিজের খেলার বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন দলটির সংশ্লিষ্টরা।

বিসিএলের দ্বিতীয় রাউন্ডেও অবশ্য খেলেছেন ফিজ। পূর্বাঞ্চলের বিপক্ষে দুটি উইকেটও তুলে নেন। দুই ইনিংসে অস্বস্তি ছাড়াই বল করেন ১৭ ওভার। তাতেই স্বরূপে ফেরার আভাস মিলেছিল। তৃতীয় রাউন্ডেও যদি ছন্দ ধরে রাখতে পারেন, হয়তো শ্রীলঙ্কা সফরে আত্মবিশ্বাসে টগবগে সেই পুরনো কাটার মাস্টারের দেখাই পাবে বাংলাদেশ শিবির।

Jui  Banner Campaign
ট্যাগ: মোস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

রিশাদের ৩ উইকেট, আকবরের দুরন্তকে ১৪৩ রানে থামাল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন এমপিদের শপথ নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT