চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রহস্যজনক চীনা ভাইরাসের আক্রমণ নিয়ে আশঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ন ১৮, জানুয়ারি ২০২০
স্বাস্থ্য
A A
ভাইরাস

চীনে একটি রহস্যজনক ভাইরাসে আবার বেশ কিছু মানুষ আক্রান্ত হয়েছেন। তবে সেখানকার সরকারি কর্মকর্তারা যে সংখ্যা উল্লেখ করেছেন, আক্রান্ত হওয়ার সংখ্যা তার থেকে অনেক বেশি বলে বিবিসিকে জানিয়েছেন বিজ্ঞানীরা।

যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা প্রায় ১৭০০ জন। অন্তত ৪৫টি ল্যাবরেটরি নতুন এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে।

এরই মধ্যে ডিসেম্বরে উহান শহরে এই ভাইরাসে ‍দুই জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোগের প্রাদুর্ভাব নিয়ে কথা বলা বিজ্ঞানী প্রফেসর নেইল ফার্গুসন বলেন, এক সপ্তাহ আগে যা ভাবছিলাম তার থেকে এখন বিষয়টা নিয়ে বেশি ভাবছি। তবে এখনই বিষয়টা ভয়াবহ আকারে দাঁড়ায়নি।

এই বিশ্লেষণটি ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এমআরসি সেন্টার ফর গ্লোবাল ইনফেকশাস ডিজিজ অ্যানালাইসিস পরিচালনা করছে। তারা যুক্তরাজ্যের সরকার ও এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পরামর্শ দিয়ে থাকে।

সিঙ্গাপুর ও হংকং উহানের বিমানযাত্রীদের পরীক্ষা নীরিক্ষা করছে আর যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষও সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস এবং নিউ ইয়র্কের তিনটি বড় বিমানবন্দরে একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন।

Reneta

শুরুটা যদিও হয়েছে উহানে কিন্তু থাইল্যান্ডে দুজন ও জাপানে একজন এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। প্রফেসর ফার্গুসন বলেন, তাতেই আমার দুশ্চিন্তাটা বাড়ছে।

তিনি যোগ করেন, উহান থেকে যদি তিনজন অন্যদেশে পাওয়া যায় তাহলে সেখানে সংখ্যাটা কত হবে। সঠিক সংখ্যাটা বের করা কঠিন। কিন্তু ভাইরাসটির প্রাদুর্ভাবের মডেল অনুযায়ী স্থানীয় জনসংখ্যা ও ফ্লাইটের তথ্য সেই বিষয়ে একটা ধারণা দিতে পারে।

চীনের কর্মকর্তারা বলছেন, একজন থেকে অন্যজনে ভাইরাস ছড়ানোর কোনো ঘটনা এখনো জানা যায়নি। বরং এই ভাইরাসটি প্রজাতির বাধা অতিক্রম করেছে। সামুদ্রিক খাবার ও বনজ বাজারের আক্রান্ত প্রাণীদের থেকে উহানে ছড়িয়েছে ভাইরাসটি।

প্রফেসর ফার্গুসন বলেন, মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ার আশঙ্কাটাকে আমাদের আরো গুরুত্ব দিতে হবে। ভাইরাসটির নমুনা রোগীদের থেকে সংগ্রহ করা হয়েছে এবং ল্যাবরেটরিতে বিশ্লেষণ করা হয়েছে। চীনের কর্মকর্তারা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এই ইনফেকশনটির নাম করোনাভাইরাস। করোনাভাইরাস ভাইরাসের বৃহৎ পরিবারের সদস্য। যাদের মধ্যে মাত্র ছয়টি মানুষকে আক্রান্ত করে। এটি হবে মানুষকে আক্রান্ত করা সাত নাম্বার ভাইরাস।

শুরুতে সাধারণ ঠাণ্ডা লাগলেও পরে ভয়াবহ শ্বাসযন্ত্র সিন্ড্রোম (সার্স)কিন্তু করোনাভাইরাসের আক্রমণে হয়। ২০০২ সালে চীনে আক্রমণ শুরু হওয়ার পরে এই সার্সের কারণে ৮০৯৮ জন আক্রান্ত হয় আর প্রাণ হারায় ৭৭৪ জন।

নতুন ভাইরাসটির জেনেটিক কোড বিশ্লেষণ করে দেখা গেছে সেটা অন্যান্য মানব করোনাভাইরাসের তুলনায় সার্সের সঙ্গে বেশি সম্পর্কিত। ভাইরাসটি কিছু রোগীকে নিউমোনিয়ায় আক্রান্ত করেছে আর তাদের মধ্যে দুজনের অবস্থাতো খুবই ভঙ্গুর।

নটিংহাম ইউনিভার্সিটির প্রফেসর জোনাথান বল বলেন, ভালোভাবে জানার আগ পর্যন্ত বিষয়টাকে বেশ গুরুত্ব সহকারেই নিতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বিসিএল-২০২৬: শান্ত-মিরাজরা কে কোন দলে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT