চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রশিদ-নবি’র তোপের মুখে আফগান ক্রিকেট বোর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে অধিনায়ক পরিবর্তন করায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের উপর ক্ষেপেছেন দলের দুই সিনিয়র খেলোয়াড় রাশিদ খান ও মোহাম্মদ নবি। তাদের মতে, এটা বোর্ডের হঠকারী সিদ্ধান্ত। বিশ্বকাপের আগে অধিনায়ক পরিবর্তন করায় বাজে প্রভাব পড়বে দলের পারফরম্যান্সে।

শুক্রবার হঠাৎ করেই আসগর আফগানকে অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় আফগান বোর্ড (এসিবি)। আসগরকে সরিয়ে আফগান ক্রিকেট বোর্ড তিন ফরম্যাটে তিন অধিনায়কের নাম ঘোষণা করে।

ওয়ানডেতে গুলবাদিন নায়েব, টি-টুয়েন্টিতে রশিদ খান ও টেস্টে অধিনায়কের দায়িত্ব দেয়া হয় রহমত শাহকে। মূলত এটার সঙ্গে একমত হতে পারেননি দুই তারকা।

আইপিএল খেলার জন্য ভারতের আছেন আফগান দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সেখান থেকেই এই ঘোষণার পর টুইটারে রশিদ বলেন, বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই, এমন সময়ে অধিনায়ক পরিবর্তন করাটা হতাশার। বোর্ডের এই হটকারী সিদ্ধান্ত পুরো দলকে প্রভাবিত করবে।

তিনি আরও বলেন, বোর্ডের প্রতি সম্মান রেখেই বলছি, আমি এই সিদ্ধান্তের প্রতিবাদ করছি এবং বলছি এটা দায়িত্বজ্ঞানহীন কাণ্ড। আসগরকে তার দায়িত্বে পুনঃবহালের আহ্বান জানাচ্ছি। সে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

রশিদের পথে হেঁটেছেন নবিও। সানরাইজার্স হায়দরাবাদের এই তারকা টুইটারে বলেন, সামনে বিশ্বকাপ, এমন সময়ে অধিনায়ক পরিবর্তন করা বাজে সিদ্ধান্ত। আসগরের অধীনে আমাদের দল ভালো করছিল, ক্রিকেটে আমরা দ্রুততার সাথে উন্নতি করছি। এমন সময়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি।

Reneta

আফগানিস্তানের দায়িত্ব পাওয়া নতুন তিন অধিনায়কের মধ্যে শুধু রাশিদ খানই দলকে ৪ ম্যাচে লিড দিয়েছিলেন। বাকি দু’জনই এই প্রথম অধিনায়কের দায়িত্ব পেলেন।

২০১৫ সালে আসগরকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয় মোহাম্মদ নবিকে সরিয়ে। তার অধীনে ৩৩টি ওয়ানডে ও ৫৯ ম্যাচের মধ্যে ৩৭টি টি-টুয়েন্টি ম্যাচ জিতেছে আফগানরা।

এছাড়া আসগরের সময়ই আইসিসি পূর্ণ সদস্যপদ পায় আফগানিস্তান। তার অধীনে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদও পায়। ২০১৮তে বিশ্বকাপ বাছাইপর্ব টপকে বিশ্বকাপ খেলার যোগ্যতাও অর্জন হয় আসগরের অধীনে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগান ক্রিকেটরশিদ খানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT