চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রশিদ আসার আগেই বিপদে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

রশিদ খানের সঙ্গে একদফা কথা কাটাকাটি করলেন সাকিব আল হাসান। বোঝা গেল মেজাজ হারিয়েছেন বাংলাদেশ অধিনায়ক এবং ধৈর্য হারিয়ে ওই রশিদ খানের হাতে পরের বলেই পড়লেন ধরা। অধিনায়কের মতো ধৈর্য ধরতে পারেননি বাংলাদেশের শুরুর দিকে ব্যাটসম্যানরাও। মাত্র ৩২ রানেই ৪ উইকেট হারিয়ে কাঁপছে টাইগাররা।

বাংলাদেশ-৭৪/৪(১১ ওভার )

লক্ষ্য ১৬৫। এমন লক্ষ্যে বল বুঝে আক্রমণে যাওয়াই ছিল শ্রেয়। কিন্তু ওপেনার লিটন দাস এতশত হিসাব বুঝতে চাইলেন না। মুজিব-উর রহমানের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই উড়িয়ে মারতে কাভারে নাজিব তারাকাইয়ের হাতে পড়লেন ধরা। রানের খাতা খোলার আগেই প্রথম উইকেটের পতন বাংলাদেশের।

পরের ওভারে ফরিদ আহমেদের চতুর্থ বলে চার মেরে আশা দেখাচ্ছিলেন সৌম্য সরকারকে নীচে ঠেলে ওপেনিং করতে নামা মুশফিকুর রহিম। কিন্তু তিনিও ধৈর্য ধরতে পারলেন না।
ফরিদের পঞ্চম বলে অহেতুক স্কুপ করতে গিয়ে ৫ রান করে হারালেন উইকেট।

এরপর পরের দুই ওভারে একটু দেখেশুনেই খেলছিলেন অধিনায়ক সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। মুজিবের করা পঞ্চম ওভারের প্রথম বলের পরেই রশিদের সঙ্গেই সেই কথা কাটাকাটি। আসলে তার সঙ্গে যে মনস্তাত্ত্বিক লড়াইয়ে নেমেছেন আফগান অধিনায়ক সেটা বুঝলেন পরের বলেই। কিন্তু ততক্ষণে বড় দেরি হয়ে গেছে।

সেই ওভারেই কাঁটা পড়ছেন ওপেনিং থেকে সরে পাঁচে নামা সৌম্য। নিজের প্রথম বলেই মুজিবের বলে এলবিডব্লিউ। টাইগারদের স্কোরবোর্ডে রান তখন মাত্র ৩২। অথচ তখন পর্যন্ত বোলিংয়েই আসেননি টি-টুয়েন্টির সেরা বোলার রশিদ। আসার আগেই কথার সঙ্গে মাঠের লড়াইয়ে যে জিতে বসেছেন আফগান অধিনায়ক!

Reneta

পরে রশিদ খান বোলিংয়ে আসলে তার বলে এলবিডব্লিউ হন সাব্বির রহমান। কিন্তু বল আগে ব্যাট স্পর্শ করায় বেঁচে যান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT