৪ ফেব্রুয়ারি ছবি বিশ্ব ক্যানসার দিবস। এই দিনেই ক্যানসারের কাছে হার মেনে চলে গেলেন জনপ্রিয় সিনেমা এবং টেলিভিশন অভিনেতা রমেশ ভাটকর। তার বয়স হয়েছিল ৭০ বছর।
অভিনেতা জয়ন্ত ওয়াদকর জানিয়েছেন, এক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়েছেন রমেশ ভাটকর। কিন্তু গত একমাসে তার অনেক কষ্ট হয়েছে। তিনি শেষ পনের দিন আইসিইউতে ছিলেন।
হারিয়ে শোকস্তব্ধ বলিউড সহ গোটা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রি। মুম্বাইয়ের শিভাজি পার্ক শ্মশানে এ তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
মারাঠি থিয়েটার এবং টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন রমেশ। বিশেষ করে টেলিভিশনের কমান্ডর, হ্যালো ইন্সপেক্টর ও দামিনী ধারাবাহিকের জন্য তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন। সর্বশেষ ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তিনি ১০০টির বেশি সিনেমায় এবং ৫০টির বেশি নাটকে অভিনয় করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস








