চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমনা বটমূলে হামলা: ডেথ রেফারেন্স হাইকোর্টের শুনানির কার্যতালিকায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ন ০২, নভেম্বর ২০২১
আদালত
A A

পয়লা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে রমনা বটমূলে বোমা হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিল শুনানির জন্য আজ হাইকোর্টের কার্যতালিকায় এসেছে।

সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে দেখা যায়, বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের বিশেষ বেঞ্চে বিষয়টি শুনানির জন্য আজ বিকেল ৪ টা থেকে ৪ টা ১৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়। ন্যাক্কারজনক ওই হামলায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও একজন। ওই ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়। বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রায় দেন। সে রায়ে হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ৮ জনের মৃত্যুদণ্ড এবং ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে সিলেটে গ্রেনেড হামলার মামলায় ইতিমধ্যে মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

এদিকে বিচারিক আদালতের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্ট আসে। অন্যদিকে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা জেল আপিল ও আপিল করেন। সেই ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল শুনানির জন্য আজ হাইকোর্টের কার্যতালিকায় এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রমনা বোমা হামলাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিনালিসিমার ভেন্যু হিসেবে বার্নাব্যুর নাম প্রস্তাব, রাজী নয় আর্জেন্টিনা

মার্চ ১২, ২০২৬

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান

মার্চ ১২, ২০২৬

আইনি ঝামেলায় জড়ালেন হার্দিক পান্ডিয়া

মার্চ ১২, ২০২৬

মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে: মোজতবা খামেনি

মার্চ ১২, ২০২৬

মাত্র ২৭ বছর বয়সেই নিজেকে শেষ করলেন এই অভিনেতা

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT