চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমনা বটমূলে হামলার মামলা ১৫ বছরেও শেষ হয়নি

পরাগ আজিমপরাগ আজিম
৯:২৯ পূর্বাহ্ণ ১৩, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

১৫ বছরেও শেষ হয়নি বর্ষবরণ অনুষ্ঠানে রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক মামলার বিচার কাজ। ৮৪ সাক্ষীর মধ্যে সাক্ষ্যগ্রহণ হয়েছে মাত্র ৯ জনের। সাক্ষী না পাওয়াকেই মামলায় ধীর গতির প্রধান কারণ বলছে রাষ্ট্রপক্ষ।

প্রতি বছর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেয় উৎসবপ্রিয় বাঙালি।

পনেরো বছর আগে এমনি এক উৎসবে অতর্কিত বোমা হামলায় ঘটনাস্থলেই নিহত হন ৭ জন। আহত হয়ে পরে মৃত্যু হয় আরো ৩ জনের। আহত হন একশ’র বেশি মানুষ। চাঞ্চল্যকর এ বোমা হামলার তদন্ত থেমে ছিলো দীর্ঘদিন।

ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট হওয়ার পর গতি পায় দু’টি মামলা। পরের বছর ১৬ এপ্রিল মহানগর দায়রা জজ আদালতে দু’টি মামলারই চার্জগঠন হয়। ২০১৪ সালের ২৩ জুন হত্যা মামলার রায় দেওয়া হয়। এতে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তবে এ মামলাটির চাপে হারিয়ে যায় বিস্ফোরক আইনের মামলা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভূঁইয়া জানান, যেহেতু দু’টো মামলার এজাহার, জব্দ তালিকা এবং সাক্ষী একই ছিলো, সেজন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মাজহার হোসেন একসঙ্গে বিচার কাজটি চালানোর জন্য হাইকোর্ট বিভাগে রেজিস্ট্রার বরাবর একটি চিঠি পাঠিয়েছিলেন। ‘কিন্তু দুর্ভাগ্যবশত আদেশের কপিটি আমাদের আদালতে আসেনি।’

দীর্ঘদিন আদেশ না আসার কারণে এর মধ্যে হত্যা মামলটির রায় হয়ে যায় এবং চিঠিটি অকার্যকর হয়ে পড়ে। গত তারিখে আদালত থেকে কয়েকজন সাক্ষীর সমন এবং ওয়ারেন্ট দেয়া হয়েছিলো বলে জানান এই মহানগর পিপি। কিন্তু সাক্ষী সেখানে না থাকায় ওয়ারেন্ট ফেরত এসেছে। তাই আইনী জটিলতার কারণে একটু সমস্যা হচ্ছে বলেন তিনি।

Reneta

হত্যা মামলায় আসামিপক্ষ আপিল করার পর তা এখন হাইকোর্টে বিচারাধীন। আর বিস্ফোরক মামলাটির বিচার চলছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।

মহানগর পিপি বলেন, প্রয়োজনীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর যুক্তিতর্ক শেষে কিচুদিন পর মামরার নিষ্পত্তি হতে পারে। এতে কয়েক বছরও লাগতে পারে বলে জানান তিনি। দ্রুত বিচার আদালতে ১৩৫ কার্যদিবসে মামলার নিষ্পত্তি করতে হয়। না হলে মামলাটি যে আদালতে করা হয়েছিলো সে আদালতে ফেরত পাঠানো হতে পারে বলেও জানান আইনজীবী।

ঢাকা মহানগর পিপি জানিয়েছেন, গত বছরের বর্ষবরণ উৎসবে নারীকে লাঞ্ছনার মামলাটি আদালতের নির্দেশে অধিকতর তদন্ত করছে সিআইডি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বর্ষবরণ ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT