চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে রাজধানী ঘিরে ডিএমপির কঠোর নিরাপত্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ন ১৮, মে ২০১৮
অপরাধ
A A

রমজানের শুরুতেই বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, রাস্তাঘাটে ছিনতাই, ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজি ও অজ্ঞান-মলম পার্টির তৎপরতা অনেক বেড়ে যায়। এছাড়াও রমজানের ঈদকে সামনে রেখে জাল নোটের অসৎ ব্যবসায়ীরা সক্রিয় হয়ে ওঠে।

এ কারণে এই পাঁচ ধরনের অপরাধ ঠেকাতে কৌশলী ভূমিকায় মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের পক্ষ থেকে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীকে।

বাস, লঞ্চ ও ট্রেন স্টেশনেও ছিনতাই ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধে সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করবেন।

ইফতারের সময় রাস্তাঘাট ফাঁকা হওয়ার সুবাধে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়া সেহরির সময় অনেকেই রেস্টুরেন্টে খেতে যায়। তারা যেন ছিনতাইকারীর কবলে না পড়েন সেজন্য রাতে পুলিশি টহল বাড়ানো হবে।

পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, এসব প্রতিরোধের জন্য রাজধানী ঢাকার প্রতিটি এলাকায় চেকপোস্ট ও টহল বৃদ্ধি করা হয়েছে। চোর ও ছিনতাইকারীদের ধরতে সাঁড়াশি অভিযান, ব্লকরেইড পরিচালনা করা হবে। এছাড়া জালনোট কারবারিদের ধরতেও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, নগরবাসীর নিরাপত্তার স্বার্থে রমজানের সময় পুলিশি নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে। বাস টার্মিনাল , লঞ্চ ঘাট, শপিংমলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে।

Reneta

ঈদের কেনা কাটায় সময় শপিংমল ও মার্কেটগুলোতে নারী হয়রানি ও ইভটিজিং রোধে বিপুল সংখ্যক মহিলা পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান ও মলম পার্টি প্রতিরোধে গোয়েন্দা পুলিশের নজরদারি ও টহল অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঈদকে সামনে রেখে বেতন-ভাতা নিয়ে শ্রমিকরা যেন রাস্তায় নেমে কোন প্রকার বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য গার্মেন্টস মালিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে ডিএমপি।

রমজান মাসে রাজধানীতে তীব্র যানজট ঠেকাতে ট্রাফিক পুলিশদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তায় যেখানে সেখানে পার্কিং, উল্টো পথে গাড়ি চলাচল বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাল নোট সনাক্তের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিভিন্ন মার্কেট ও শপিংমলে সনাক্তকরণ মেশিন সরবরাহ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

সন্তানসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে অবসরপ্রাপ্ত পুলিশের মৃত্যু

এপ্রিল ১৩, ২০২৬

আবারও চালু হচ্ছে ভারতে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা

এপ্রিল ১৩, ২০২৬

হাসপাতালে চাঁদা দাবির আলোচিত ঘটনায় সাবেক যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

এপ্রিল ১৩, ২০২৬

মস্কো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’

এপ্রিল ১৩, ২০২৬

কানাডার টরেন্টোতে ‘৪০ তম ফোবানা’কে ঘিরে সংবাদ সম্মেলন

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT