বছরের অন্যান্য মাসগুলোতে চ্যানেল আই মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের খাবারের আয়োজন থাকলেও মুসলমানদের আত্মশুদ্ধি আর সংযমের মাস পবিত্র রমজানে প্রত্যেক জুমার নামাজ শেষে মুসল্লিদের আতর ও তসবিহ দেওয়া হবে।
চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে প্রতি শুক্রবারই তেজগাঁও এবং আশপাশের এলাকার মুসল্লিরা যথাযথ মর্যাদায় জুমার নামাজ আদায় করে থাকেন।
পবিত্র রমজান মাসেই নাজিল হয়েছিল পবিত্র কুরআন শরীফ। হাদিসে আছে এ মাসে যেকোন ইবাদতে ৭০ গুণ বেশী সওয়াব পাওয়া যায়। আর তাই মুসলমানরা এই এক মাস সিয়াম সাধনার পাশাপাশি বিশেষ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য ও করুণা অর্জনে সচেষ্ট থাকেন।
রমজানের প্রথম ১০ দিন রহমতের, মাঝের ১০ দিন মাগফেরাতের আর শেষের ১০ দিন নাজাতের।







