চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্র প্রয়াণ দিবসে রিয়াজ-পূর্ণিমা অভিনীত ‘শাস্তি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ন ০৫, আগস্ট ২০২১
বিনোদন
A A

বাইশে শ্রাবণ (৬ আগস্ট) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সফল এই লেখকের বিচরণ বাংলা সাহিত্যের সমস্ত শাখা উপশাখায়। তাঁর প্রয়াণ দিনে বরাবরই দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই।

এবারও হচ্ছে না ব্যতিক্রম। শুক্রবার (৬ আগস্ট) ভোর থেকে গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে কবিগুরুর প্রয়াণ অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় এদিন দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে তারকাবহুল চলচ্চিত্র ‘শাস্তি’।

সিনেমাটি ২০০৪ সালে মুক্তি পায় ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায়, পরিচালনা করেন প্রয়াত কিংবদন্তী নির্মাতা চাষী নজরুল ইসলাম।

রিয়াজ, পূর্ণিমা, ইলিয়াস কাঞ্চন ও চম্পার অসাধারণ অভিনয় আর চাষী নজরুলের নির্মাণশৈলিতে ‘শাস্তি’ সেসময় দারুণ জনপ্রিয়তা পায়।

গ্রামের দুইভাইয়ের সংসারের অভাব-অনটন, তাদের দুই স্ত্রীর নিত্যদিনের ঝগড়া আর গল্পের শেষে দুই বৌয়েরই করুণ পরিণতি নিয়ে ‘শাস্তি’র গল্প। এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছিলেন শহীদুল আলম সাচ্চু, এটিএম শামসুজ্জামান, আহমেদ শরীফ প্রমুখ।

এই চলচ্চিত্রের মাধ্যমেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৪ এ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন ইলিয়াস কাঞ্চন ও চম্পা।

Jui  Banner Campaign
ট্যাগ: আহমেদ শরীফইমপ্রেসইলিয়াস কাঞ্চনএটিএম শামসুজ্জামানগানচম্পাচাষী নজরুল ইসলামচ্যানেল আইপূর্ণিমারবীন্দ্র প্রয়াণ দিবসরিয়াজলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুশাস্তিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ছয় বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে বংশালবাসী

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT