চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্রনাথ স্মরণে সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

চকোর মালিথাচকোর মালিথা
৪:০৭ পূর্বাহ্ন ০৯, মে ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

সাহিত্য, শিক্ষা ও জ্ঞানের প্রতিটি শাখায় অনবদ্য অবদান রেখেছেন মহাকালের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নেও তিনি বিশেষ ভূমিকা পালন করেন। তার এসব স্মরণীয় অবদানের প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতে এবার সিরাজগঞ্জের শাহাজাদপুরে হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’-আইনের খসড়া মন্ত্রী পরিষদে অনুমোদনের পর আসন্ন বাজেট অধিবেশনেই সংসদে পাস হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। রবীন্দ্র ভাবনার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের সংমিশ্রনে সিরাজগঞ্জের শাহজাদপুরে গড়ে ওঠবে আন্তর্জাতিক মানের এই বিশ্ববিদ্যালয়।

বিশ্ব কবির ১৫৪ তম জন্ম বার্ষিকীতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বাস্তবায়নের কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা সচিব জানিয়েছেন, আইন পাস হলেই বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য নিয়োগ দেয়া হবে, যথারীতি চলবে অন্যান্য কাজও।

শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, আইনের খসড়ায় তারা ৩ দিকে জোর দিয়েছেন। শিল্প-সাহিত্য, কৃষি ও ইঞ্জিনিয়ারিং। সেখানে শিক্ষকদের পরিমাণ বেশি থাকবে। মহামান্য চ্যান্সেলরের অনুমোদন ছাড়া কোনোভাবেই অর্গানোগ্রাম পরিবর্তন করা যাবেনা। আগামী সোমবার এই আইনের বিষয়ে একটি ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।

Reneta

তিনি আরো বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে উপজীব্য করে একটি বড় পরিকল্পনা তারা করছেন। এই পরিকল্পনাটি বাংলাদেশ বিশেষ করে শাহাজদপুরের প্রকৃতির সঙ্গে সামাঞ্জস্য রেখে তারা বাস্তবায়ন করবেন। এই বিশ্ববিদ্যালয়টি হবে রবীন্দ্রনাথের মনের বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে একবিংশ শতাব্দীর একটি ভাব ফুটিয়ে তোলা হবে এই বিশ্ববিদ্যালয়ে।

শাহজাদপুরের এককালের জমিদার রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমি করতোয়া নদীর তীরেই গড়ে উঠবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।

আগামী বাজেটেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ থাকছে বলে জানিয়েছেন শিক্ষা সচিব।

Jui  Banner Campaign
ট্যাগ: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়রবীন্দ্রনাথ ঠাকুরসিরাজগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

তারেক রহমানের পক্ষে প্রচার চালাচ্ছেন মেয়ে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

`সংসদ নির্বাচন ও গণভোটে কারচুপির চেষ্টা করলে কঠিন বিপদের মুখে পড়তে হবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াতে ইসলামীর সাথে ঐক্যের সরকার গঠন করবে না বিএনপি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT