চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্মদিন আজ

রিজওয়ান কাদেররিজওয়ান কাদের
৫:৫৮ অপরাহ্ন ০৭, মে ২০১৫
বাংলাদেশ
A A

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্ম দিন। বাঙালির প্রাণের মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী নানা আয়োজনে সারাদেশে উদযাপিত হচ্ছে।বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে এবং বিশ্বসাহিত্যকে বাঙালির আঙিনায় আনা রবি ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন পৃথক বার্ণীতে কবিগুরুর অবদানের বিভিন্ন উল্লেখযোগ্য দিক তুলে ধরেন।

রবীন্দ্রনাথ ঠাকুর। আধুনিক বাঙালির মননে ও সৃজনে জ্যোতির্ময় এক প্রতীক। বাঙালির প্রাণের মানুষ কবিগুরু প্রায় একক প্রচেষ্টায় বাংলা সাহিত্যকে আধুনিকতায় উজ্জ্বল করে তুলেছিলেন। বিশ্বসাহিত্য আসরে তিনি মাতৃভাষাকে সুপ্রতিষ্ঠিত করে বাংলা ও বাঙালিকে অনন্য এক মর্যাদার আসনে বসিয়েছেন এই কিংবদন্তী। এ কারণে বাঙালির প্রাণে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে রয়েছেন চিরভাস্বর। হবেই বা না কেন? কোথায় নেই কবিগুরুর পায়ের চিহ্ন?

একই সঙ্গে কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, গীতিকার, সুরকার, প্রাবন্ধিক, চিত্রশিল্পী, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক হিসেবে রবীন্দ্রনাথ দেশ ও জাতিকে উজাড় করে দিয়েছেন। গানে, কবিতায়, নাটক-উপন্যাস ও গল্পে তিনি বাংলা এবং বাঙালিকে বাঙময় করে বর্ণিল রংয়ে রাঙিয়ে গেছেন।

তাইতো কবিগুরুর জন্মদিন বাঙালির জীবনে এক আনন্দঘন উৎসবের উপলক্ষ্য। এবার সে উৎসবে যুক্ত হয়েছে বিশেষ মাত্রা। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবার রবীন্দ্র স্পর্শ-ধন্য সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপিত হবে। যেখানে শিক্ষার্থীরা রবীন্দ্র গবেষণার পাশাপাশি পাবে উচ্চশিক্ষার সুযোগ। তাছাড়া রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের জেলা-উপজেলা-ইউনিয়ন এমনকি গ্রাম পর্যায়েও নানা ব্যঞ্জনা-আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথের ১৫৪ তম জন্মজয়ন্তী।

Jui  Banner Campaign
ট্যাগ: জন্মজয়ন্তীরবীন্দ্ররবীন্দ্র বিশ্ববিদ্যালয়রবীন্দ্রনাথ ঠাকুর
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT