চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্রনাথের বহুমুখী সম্পর্ক

রেজাউল করিমরেজাউল করিম
৪:৫৪ অপরাহ্ণ ০৭, মে ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে পশ্চিমবঙ্গের এক জমিদার পরিবারে। বৃহস্পতিবার তার ১৫৪তম জন্মজয়ন্তী। স্বাধীনতার আগে সমাজ-সংস্কৃতির দিক দিয়ে পিছিয়ে থাকা ভারতবর্ষের একজন নিরলস প্রতিবাদকারী ছিলেন রবীন্দ্রনাথ।

পরিশ্রমী রবীন্দ্রনাথ সারাবিশ্ব ঘুরে ঘুরে ভারতবর্ষের ঐশ্বর্য যেমন তুলে ধরেছেন। তেমনি এখানকার মানুষ যে যথেষ্ট শক্তিশালী সেই কথা বিভিন্ন জাতির মাঝে ছড়িয়ে দিয়েছেন। সাহিত্য এবং সঙ্গীত জগতের লোক হলেও বহুমুখী মানুষের সাথে সম্পর্ক ছিল কবিগুরুর। রাজনীতিবিদ থেকে শুরু করে বিজ্ঞানী সবার সঙ্গেই দারুণ সম্পর্ক ছিল তার।

তিনিই প্রথম অইউরোপিয়ান যিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ঔপনাসিক, নাট্যকার, গীতিকার, শিল্পকলা এবং সঙ্গীত জগতে বিরাট অবদান আছে রবীন্দ্রনাথের।

ভারতের জাতির পিতা মোহন দাস করম চাঁদ গান্ধীর সঙ্গে সরাসরি সম্পর্ক ছিল রবীন্দ্রনাথের। গান্ধীর জাতীয়তাবাদ ধারণাকে ব্যাপক প্রশংসা করেন তিনি। গান্ধীও খুব ভালবাসতেন কবিকে।

রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের সঙ্গেও। ১৯৩০ সালে আইনস্টাইনের বাড়ি ‘কাপুথ’তে সাক্ষাত করেন দুই জগতের দুই মহারথী। একই ফ্রেমে বাঁধানো দু’জনের সেই ছবি এখনো কোটি মানুষের হৃদয় কাড়ে।

১৯৩২ সালে রবীন্দ্রনাথ মধ্যপ্রাচ্য সফর করেন। তখন তিনি গিয়েছিলেন ইরান ও ইরাকে। ইরান সফরকে রবীন্দ্রনাথ দেখেছিলেন একটা সুযোগ হিসেবে। এর মাধ্যমে ইরানিয়ান জনগণের সামনে নিজেকে এবং দেশকে তুলে ধরার একটা সুযোগ পেয়েছিলেন। রাজা রেজা শাহ পাহলাভীর আমন্ত্রিত অতিথি হয়ে ইরান সফর করেছিলেন রবীন্দ্রনাথ।

Reneta

তার ইরান সফরের পর ভারত এবং ইরানের জনগণের মধ্যে একটা শক্তিশালী সম্পর্কের তৈরি হয়। সফরে প্রকৃতির শক্তি নিয়ে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেটা নিয়ে ইরানিয়ান গবেষকরা এখনও গবেষণা করেন।

রবীন্দ্রনাথের সম্পর্ক শুধু ব্যক্তির সঙ্গে নয়, তার সম্পর্ক ছাড়িয়ে গেছে দেশ কালে। রবীন্দ্রনাথই একমাত্র যিনি একাই তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। ভারত, বাংলাদেশ ও শ্রীলংকা এই তিন দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি।

বাংলাদেশের জাতীয় সঙ্গীত ছাড়া শ্রীলংকার জাতীয় সঙ্গীতও বাংলায় লিখেছিলেন রবীন্দ্রনাথ। স্বাধীনতার পর রবীন্দ্রনাথের লেখা তামিল ভাষায় অনুবাদ ও কয়েকটি লাইনের আংশিক পরিবর্তন করে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেয় শ্রীলংকার সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবি গুরুরবীন্দ্রনাথ ঠাকুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT