চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবি’র ব্যাংক হিসাব জব্দের নির্দেশ স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০১৮
অর্থনীতি
A A
রবি-এনবিআর

বেসরকারি মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করার জন্য এনবিআরের দেয়া নির্দেশ স্থগিত করেছেন উচ্চ আদালত।

এ সিদ্ধান্তের পরপরই রবি’র ব্যাংক একাউন্ট সক্রিয় হয়েছে। তবে এনবিআর বলছে, রবি কর্তৃপক্ষ রাজস্ব ফাঁকির বিষয়ে উচ্চ আদালতে ভুল তথ্য দিয়ে ব্যাংক হিসাব জব্দের নির্দেশ স্থগিত করিয়েছে।

প্রায় ১৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে সোমবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটের (এলটিউ)মূল্য সংযোজন কর (মূসক) শাখা ৩ দিনের জন্য রবি’র ব্যাংক হিসাব জব্দ করে।

মঙ্গলবার রবি’র এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ রবি’র ব্যাংক হিসাব জব্দ করার জন্য এনবিআরের নির্দেশ স্থগিত করতে এ আদেশ দেন।

আদালতের রবির পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজিব উল আলম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মুনিরুজ্জামান।

এ বিষয়ে জানতে চাইলে এলটিইউ-মূসকের কমিশনার মো. মতিউর রহমান চ্যানেল আই অনলঅইনকে বলেন, রবি উচ্চ আদালতে রাজস্ব ফাঁকির বিষয়ে সঠিক তথ্য দেয়নি বলে আমি জেনেছি। তারা উচ্চ আদালতে ভুল তথ্য দিয়ে ব্যাংক জব্দের নির্দেশ স্থগিত করিয়েছেন।

Reneta

এ বিষয়ে বিস্তারিত আগামীকাল জানানো হবে বলে জানান তিনি।

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর ২৬ ধারা অনুযায়ী রবির রাজস্ব ফাঁকি উৎঘাটনে এলটিইউ রবির ট্রায়াল ব্যালেন্স, প্রতিষ্ঠানের ভাড়া, সিম বিক্রি, বিটিসিএল এর ইনভয়েস তথ্যাদি সংগ্রহ করে।

এসব তথ্যাদি পর্যালোচনা করে দেখা গেছে, রবি আজিয়াটা লিমিটেড ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ৪ মাসে ১০ কোটি ৩৫ লাখ ২৬ হাজার ৯৫ টাকার অপরিশোধিত সম্পূরক শুল্ক, ৬ কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৭৬১ টাকার স্থান ও স্থাপনা ভাড়ার উপর অপরিশোধিত মূসক, ৮১ লাখ ৬ হাজার ২০২ টাকা ৬৫ পয়সা সিমের উপর কম প্রদর্শিত সম্পূরক শুল্ক ও মূসক এবং বিটিসিএলকে প্রদত্ত সেবার উপর প্রযোজ্য অপরিশোধিত মূসক বাবদ ৮১ লাখ ৭১ হাজার ৯৭৪ টাকাসহ মোট ১৮ কোটি ৭২ লাখ ৮৮ হাজার ৩২ টাকা ৭০ পয়সার রাজস্ব ফাঁকি দিয়েছে। এ ফাঁকিকৃত রাজস্ব আদায়ে ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব ৩ কার্যদিবসের জন্য জব্দ করা হয়েছিল।

এর আগেও রবির বিরুদ্ধে প্রায় ৯২৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৫২৯ টাকা ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগ উঠে।

এ পাওনা আদায়ে চূড়ান্ত দাবিনামা জারি করেছিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)-মূল্য সংযোজন কর শাখা।

এসব বকেয়া আদায়ে গত ৬ ফেব্রুয়ারি রবিকে পৃথক পাঁচটি চিঠি পাঠানো হয়। এলটিইউ-মূসকের কমিশনার মো. মতিউর রহমান সই করা চিঠিগুলো রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়।

ওই সময় বলা হয়, মূসক আইন অনুযায়ী চূড়ান্ত দাবিনামা জারির পর ভ্যাট পরিশোধ না করলে পাওনা আদায়ে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব জব্দ করা হতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: এনবিআরএলটিইউরাজস্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হতে পারে? সম্ভাব্য ৭ পরিস্থিতি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবা-মা অনলাইন গেম বন্ধ করায় একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT