চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রফিকের মতে, এটাই জবাব

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৪:৩২ অপরাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চার বছর কেন জাতীয় দলের বাইরে রাখা হল? মিরপুর টেস্টে ঘূর্ণিম্যাজিকের পর সেই জবাব চাইতেই পারেন আব্দুর রাজ্জাক। তবে নির্বাচকদের নিশ্চয়ই বিব্রত করতে চাইবেন না ৩৫ পেরিয়ে আসা বিনয়ী এ ক্রিকেটার। রাজসিক প্রত্যাবর্তনে জেগেছে নতুন সম্ভাবনা। উপেক্ষা ভুলে ক্যারিয়ারের ‘দ্বিতীয় ইনিংস’ লম্বা করার মনচ্ছবি নিয়েই হয়ত সামনে তাকাতে চাইবেন বাঁহাতি স্পিনার।

রাজ্জাক না চাইলেও আলোচনাটা চলবে। চার বছর তাকে আড়াল করে রাখা নিয়ে প্রশ্ন চাউর হবে আরও বেশি করে। তবে উপেক্ষার জবাব যা দেয়ার, বল হাতে আপাতত তা দারুণভাবেই দিয়ে ফেলেছেন রাজ্জাক। চ্যানেল আই অনলাইনকে এমনটাই বললেন জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক।

‘ওকে (রাজ্জাক) খেলায়নি তার জবাব মাঠেই দিয়ে দিয়েছে। যারা ম্যানেজমেন্টে আছে তারাই বুঝতে পারবে ওকে কেন এতদিন খেলায়নি, জবাবটা তো মাঠেই দিয়েছে। এখন আর কথা হবে না।’

প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত উইকেট পেলেও রাজ্জাককে ‘বাতিল’ বলেই গণ্য করে এসেছে টিম ম্যানেজমেন্ট। সাকিবের ইনজুরিতে অনেকটা বাধ্য হয়েই অভিজ্ঞ এ স্পিনারকে ফেরাতে হল। অন্য কোন বিকল্প থাকলে নির্বাচকরা হয়ত ভুলেই থাকতেন রাজ্জাকের নামটি! মাঠে নেমে রাজ্জাক যা করলেন, তাতে এখন আর ভুলে থাকার সুযোগ নেই!

মূর্তিকারিগর

মিরপুরে নেমে জবাব দিতে সময় নেননি। রাজ্জাক নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই পান সাফল্য। আবার যখন জুটি বেধে প্রতিরোধ শুরু করেছে শ্রীলঙ্কা, আক্রমণে ফিরেই জোড়া আঘাত হানেন। পরে পঞ্চাশ পেরিয়ে ভয়ঙ্কর হতে থাকা মেন্ডিসকে সাজঘরে পাঠান ঘূর্ণিজাদু দেখিয়ে। ইনিংসে সবমিলে ৪ উইকেট শিকার। টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিংয়ে রাঙালেন আন্তর্জাতিক ম্যাচে ফেরার মঞ্চ।

Reneta

রফিক মনে করেন যতদিন ফিট থাকবে ততদিনই খেলে যাওয়া উচিত রাজ্জাকের। বিপিএলের সময়ও নাকি রাজ্জাককে একই পরামর্শ দিয়েছিলাম তিনি। বলেছিলেন, ‘কারও কথা শুনে ক্রিকেট খেলবি না। যতদিন শরীরে কুলায় খেলে যাবি।’

‘টেস্ট ম্যাচে সিনিয়র প্লেয়ারদের দরকার। অভিজ্ঞতা হল এপর্যায়ে খেলতে খেলতে আসে। একজন সিনিয়র প্লেয়ার যে টেকনিকে খেলবে, একজন জুনিয়র সে টেকনিকে খেলবে না। টেস্ট ক্রিকেটটাই সিনিয়র খেলোয়াড়দের। পরিণত না হলে পারবে না। ওয়ানেডেতে, টি-টুয়েন্টিতে অনেক সময় ৪-৫জন নতুন প্লেয়ারও খেলে। টেস্টে কয়টা পরিবর্তন হয়? রাজ্জাক যেদিন পর্যন্ত ফিট থাকে, শরীরে কুলায়, খেলা উচিত।’ যোগ করেন রফিক।

২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন রাজ্জাক। তারপর ঘরোয়া ক্রিকেটের চৌহদ্দিতে কেটেছে চারটা বছর। প্রথম শ্রেণির ক্রিকেটে ঝাঁকে ঝাঁকে উইকেট নিয়েও ব্রাত্য ছিলেন। ঘরোয়া আড্ডায় শাহারিয়ার নাফীস একদিন বলছিলেন রাজ (রাজ্জাক) ভাই সেরা ফর্মে ছিল বাদ পড়ার পরের বছরে। পরের দুই বছরও তার বোলিংয়ে ছিল বেশ ধার। ওই সময় ডাকলে ভাল সার্ভিস পেত বাংলাদেশ।

নাফীসের কথা শুনলে আফসোস বাড়বে রাজ্জাকের! চার বছরে তো কম আক্ষেপ, কম গ্লানি জমেনি মনে। আক্ষেপ নাফীসকে নিয়েও কম নয়। এই বাঁহাতি ব্যাটসম্যানও যে প্রতিভা অপচয়ের আরেক নাম। কখনও নিজের কারণে, কখনও নির্বাচকদের কারণে তারও ক্যারিয়ারে যতি পড়ে আছে! রাজ্জাকের দুয়ার খুলেছে, নাফীস হয়ত নতুন করে স্বপ্ন বুনছেন নিজের জন্যও!

Jui  Banner Campaign
ট্যাগ: রফিকরাজ্জাক
শেয়ারTweetPin

সর্বশেষ

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি নেই বলছে বাংলাদেশ সেনাবাহিনী

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT