চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রপ্তানি আয়ে হোঁচট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৯
অর্থনীতি
A A

চলতি (২০১৯-২০) অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) হোচঁট খেয়েছে রপ্তানি আয়। এই সময় রপ্তানি আয় হয়েছে ৯৬৪ কোটি ৭৯ লাখ ৯০ হাজার ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৯৪ শতাংশ কম। ওই সময় রপ্তানি আয় হয়েছিল ৯৯৪ কোটি ৬ লাখ ডলার।

রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত পণ্য রপ্তানির হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবির প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থ বছরের প্রথম ৩ মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার কোটি ৮৪ লাখ ডলার। কিন্তু এ সময়ে আয় হয়েছে ৯৬৪ কোটি ৭৯ লাখ ৯০ হাজার ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১১ দশমিক শতাংশ কম।

প্রতিবেদনে দেখা গেছে, অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বাড়লেও গত ২ মাস আগস্ট ও সেপ্টেম্বরে ধারাবাহিকভাবে অবনতি হয়েছে। গত বছরের তুলনায় আগস্ট মাসে প্রবৃদ্ধি কমে সাড়ে ১১ শতাংশ। আর এ সেপ্টেম্বরে প্রবৃদ্ধি কমেছে ৩ শতাংশ।

তথ্য অনুযায়ী, রপ্তানি আয়ে চলতি বছরের জুলাইয়ে ৩৮৮ কোটি ৭৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল, আগস্টে হয়েছিল ২৮৪ কোটি ৪৩ লাখ ডলার আর সেপ্টেম্বরে হয়েছে ২৯১ কোটি ৯৮ লাখ ডলার। যেখানে সেপ্টেম্বরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩১৬ কোটি ২০ লাখ ডলার।

তবে রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশই এসেছে পোশাক খাত থেকে। ৩ মাসে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে প্রায় ৮০৬ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৬৪ শতাংশ কম।

Reneta

পোশাক খাত থেকে আয় কমে যাওয়ার কারণে সামগ্রিকভাবে নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানি আয়ে। এ ছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হিমায়িত খাদ্য ও হোম টেক্সটাইলের রপ্তানি আয়ও কমেছে।

চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২৫ দশমিক ৪৪ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৫ শতাংশ কম। পাট ও পাটপণ্য রপ্তানিতে আয় হয়েছে ২২ কোটি ডলারের কিছু বেশি। যা আগের বছরের ১ দশমিক ৮৪ শতাংশ কম। কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২৬ কোটি ২৬ লাখ ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি কমেছে প্রায় ১০ শতাংশ। হিমায়িত খাদ্য রপ্তানিতে আয় হয়েছে ১ কোটি ৫ লাখ ডলার। এখাতে রপ্তানি আয় কমেছে প্রায় ৯ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিবিপোশাক রপ্তানিরপ্তানি আয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT