চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রপ্তানিতে সর্বোচ্চ অগ্রাধিকার নতুন আরও তিনটি খাতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৮
অর্থনীতি
A A
প্রধানমন্ত্রী

রপ্তানি বাণিজ্যে গতিশীলতা সৃষ্টি, ব্যবসা-বাণিজ্য প্রতিযোগিতামূলক করা এবং প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে রপ্তানি নীতি-২০১৮-২১-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

মন্ত্রি পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বর্তমান রপ্তানি নীতি ২০১৫-১৮ হালনাগাদ করে নতুন রপ্তানি নীতি প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, নতুন রপ্তানি নীতিতে আগের নীতির সঙ্গে সমন্বয় করে সংজ্ঞা বিষয়ক একটি পৃথক ও নতুন অধ্যায় সংযুক্ত করা হয়েছে এবং নমুনা, সুগন্ধী চাল ও পরোক্ষ রপ্তানির মত বিষয়গুলো সম্পর্কে নতুন সংজ্ঞা যুক্ত করা হয়েছে।

মোহাম্মদ শফিউল আলম আরও জানান, ডেনিম, একটিভ ফার্মাসিটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) এবং রি-এজেন্ট (চামড়া, অ-চামড়া এবং সিনথেটিক থেকে তৈরি জুতা)-এর মত তিনটি নতুন খাত যোগ করা হয়েছে। যার ফলে বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাতের সংখ্যা ১৫টিতে দাঁড়িয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, হালকা প্রকৌশল পণ্য (মটর সাইকেল, ব্যাটারি), ফটোভলটাইক মোডিউল (সোলার এনার্জি), কাজু বাদাম (কাঁচা ও প্রক্রিয়াজাত) জ্যান্ত ও প্রক্রিয়াজাত কাঁকড়া এবং খেলনার মত পাচঁটি নতুন পণ্য বিশেষ উন্নয়ন ভিত্তিক খাত হিসেবে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ওয়েট ব্লু চামড়ার উপজাত পণ্য ওয়েট ব্লু স্প্লিট লেদারকে রপ্তানিযোগ্য পণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে।

Reneta

নতুন এই রপ্তানি নীতিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রণোদনা হিসেবে বিদ্যমান ৪০ শতাংশ থেকে ৩০ শতাংশ করার সুযোগ রাখা হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে ১৯৯৬ সালের বিদ্যমান আইনটিকে হালনাগাদ করে ‘বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইন্সটিটিউট অ্যাক্ট, ২০১৮’-এর খসড়াকে নীতিগত অনুমোদন দেয়া হয়।

আগে সাধারণত আখ থেকেই চিনি উৎপাদিত হত। বর্তমানে অন্যান্য বিভিন্ন চিনিশস্য থেকেও চিনি তৈরি হয়। প্রস্তাবিত আইন অনুযায়ী আঁখ, সুগার বীট, খেজুর, স্টেভিয়া, পাম ও অন্যান্য মিষ্টিশস্য চিনিশস্য হিসেবে পরিচিত হবে।

খসড়া আইনে এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বোর্ডের প্রধানকে মহাপরিচালক হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। বছরে তিনবার বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

মন্ত্রিসভা ১৯৬১ সালের আইন হালনাগাদ করে ‘বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট-২০১৮’ খসড়াটিরও নীতিগত অনুমোদন দিয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিদ্যমান আইনে কর্পোরেশনের অনুমোদিত মূলধন ছিল মাত্র ৬ কোটি টাকা। কিন্তু প্রস্তাবিত আইনে তা ১ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এতে প্রায় ১শ কোটি টাকার শেয়ার রাখা হয়েছে, যেখানে প্রতিটি শেয়ারের মূল্যমান ১০ টাকা করে। এ ছাড়াও, বৈঠক শুরুর আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২০১৭-১৮ অর্থবছরের কার্যক্রম নিয়ে তৈরি বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়।

প্রতিবেদন উদ্ধৃত করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত অর্থবছরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য সকল ক্ষেত্রেই সাফল্য অর্জন করেছে। এ ছাড়া এ সময় অর্থনীতির সূচকে অগ্রগামী ও প্রবৃদ্ধির ইতিবাচক ধারাও অব্যাহত ছিল।

তিনি বলেন, ২০১৮ অর্থবছরে বাংলাদেশ ৭ দশমিক ৮৬ শতাংশ জিডিপি অর্জন করেছে। এবছর মাথাপিছু আয় হয় ১ হাজার ৭৫১ ডলার, যা ২০১৭ অর্থবছরে ১ হাজার ৬০২ ডলার।

গত আর্থিক বছরে ৭ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধিসহ রপ্তানি খাতে মোট ৪১ দশমিক ১ বিলিয়ন আয় হয়। পাশাপাশি মোট ১৪ দশমিক ৯৮ বিলিয়ন রেমিট্যান্স আসে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৮ সালে দারিদ্র্যের হার ২১ দশমিক ৮ শতাংশ ও অতি দারিদ্র্যের হার ১১ দশমিক ৩ শতাংশে নেমে আসে, যা ২০১৭ সালে ছিল যথাক্রমে ২৩ দশমিক ১ ও ১২ দশমিক ১ শতাংশ।

এক প্রশ্নের উত্তরে আলম বলেন, যে কোন নির্বাচনকালীন সরকারের সময় মন্ত্রিপরিষদের সভা অব্যাহত থাকবে, এতে কোন রকম বিধি-নিষেধ নেই।

বৈঠকে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ ইউ-১৫ চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলায় পাকিস্তানকে পেনাল্টিতে ৩-২ গোলে পরাজিত করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানানো হয়। এছাড়া বৈঠকে ‘প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ’-এর প্রকাশিত বইয়ের কপি প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের মধ্যে হস্তান্তর করা হয়।

বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মন্ত্রীসভারপ্তানিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT