চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রনির সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত বহাল

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
৪:১৮ অপরাহ্ন ০৭, মে ২০১৭
বিনোদন
A A
‘রংবাজ’ ছবির সেটে শামীম আহমেদ রনির সেলফিতে শাকিব খান ও বুবলী

‘রংবাজ’ ছবির সেটে শামীম আহমেদ রনির সেলফিতে শাকিব খান ও বুবলী

শাকিব খান ও বুবলী অভিনীত ‘রংবাজ’ ছবির নির্মাতা শামীম আহমেদ রনির সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে চলচ্চিত্র পরিচালক সমিতি। রোববার এফডিসিতে পরিচালক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তার সদস্যপদ বাতিল করে আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

বৈঠক শেষে চ্যানেল আই অনলাইনকে সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন: আমাদের সমিতির আইনের ৫(ক) ধারায় তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ওই ধারাতেই রনির সদস্যপদ বাতিল করা হয়েছিল। যেহেতু তিনি সমিতির কাছে লিখিতভাবে সদস্যপদ ফিরে পাওয়ার ব্যাপারে আবেদন জানিয়েছেন, তাই বৈঠকে ইসি মেম্বাররাসহ সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্তের বিপরীতে রনি পাল্টা আবেদন করতে পারবেন না কিনা জানতে চাইলে সভাপতি বলেন, ‘আপাতত তা সম্ভব নয়। ভবিষ্যতে বিষয়টি দেখা যাবে।’

তিনি বলেন, ভবিষ্যতে যাতে পরিচালক সমিতির নিয়ম-নীতি কেউ ভাঙতে না পারে সেজন্য রনির এ ঘটনা শিক্ষা হিসেবে কাজ করবে।

দুপুর ১২টা থেকে বিকাল পৌনে ৪ টা পর্যন্ত চলা বৈঠকে সমিতি সভাপতি ছাড়াও মহাসচিব বদিউল আলম খোকন ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

২৯ এপ্রিল রনিকে পাঠানো পরিচালক সমিতির নোটিশে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শাকিব খান সম্পৃক্ত কোনো কাজ না করার জন্য পত্রের মাধ্যমে রনিকে বিশেষভাবে অনুরোধ করা হয়। কিন্তু রনি সিদ্ধান্তকে ন্যূনতম সম্মান না দেখিয়ে চলচ্চিত্র নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যা নিয়ম নীতির সুস্পষ্ট লংঘন।

Reneta

‘এ ছাড়া সমিতি কর্তৃক ‘রংবাজ’ নামে সিনেমার যে সনদপত্র দেওয়া হয়েছে তাতে উল্লেখ রয়েছে, বিদেশি শিল্পী ব্যবহারের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি যেন অবশ্যই মেনে চলা হয়। কিন্তু সেই নিয়মনীতির বরখেলাপ করেছেন শামীম আহমেদ রনি।’

‘এ দুই কারণে রনি বাংলাদেশ পরিচালক সমিতির গঠনতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে মনে করছে পরিচালক সমিতি।’

এজন্য পরিচালক সমিতির গঠনতন্ত্রের ৫ (ক) ধারা বলে তার সদস্যপদ বাতিল ঘোষণা করা হয়। পাশাপাশি সাত কার্যদিবসের মধ্যে রনির বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পরিচয়পত্র ও বিএফডিসির গেট পাশ সমিতির কার্যালয়ে জমা দিতে বলা হয়।

পরে সদস্যপদ ফিরে পেতে আবেদন করেন রনি।

Jui  Banner Campaign
ট্যাগ: চলচ্চিত্র পরিচালক সমিতিশামীম আহমেদ রনি
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT