চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণবীরের ‘এইট্টি থ্রি’ মুক্তির আগেই কবীর খানের হাতে নতুন প্রকল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

বড়পর্দায় মুক্তি পেতে আর মাত্র কদিন বাকি রণবীর সিং অভিনীত ছবি ‘এইট্টি থ্রি’। যার প্রচারণায় বর্তমানে ছবির পুরো টিমকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন ছবির পরিচালক কবীর খান। তারই মাঝে এবার রণবীরকে নিয়ে পরবর্তী সিনেমার নির্মাণের ইঙ্গিত দিলেন পরিচালক।

সদ্যই ছবির প্রচারণায় এসে কবীর খান জানিয়েছেন, অন্য একটি ছবিতেও রণবীরকে মুখ্য ভূমিকায় রাখতে চান তিনি। ‘এইট্টি থ্রি’র শ্যুটিংয়ের সময় অভিনেতার সঙ্গে কবীর খান অনেকটা সময় কাটিয়েছেন, আড্ডার ফাঁকেই একে অপরের নানা পরিকল্পনা শেয়ার করতেন তারা। তখনই একটি ছবির আইডিয়া পছন্দ করেছেন রণবীর। তবে এখনো চুড়ান্ত হয়নি কোন কিছুই, জানা গেছে প্রাথমিক কথাবার্তা হয়েছে ছবিটি নিয়ে।

পরিচালকের মতে, ‘৮৩’-তে রণবীর যে লেভেলের পারফর্ম করেছেন তারপর অন্য কারোর কথা ভাবছেন না তিনি। তাই পরের ছবিতেও ‘সিম্বা’ অভিনেতাই কবীরের প্রথম পছন্দ হবে। তবে এখনই নতুন ছবি নিয়ে পরিকল্পনা করতে নারাজ পরিচালক। আপাতত তার ধ্যানজ্ঞান জুড়ে রয়েছে শুধুই ‘এইট্টি থ্রি’।

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম একটা মাইলস্টোন হতে চলেছে ১৯৮৩-র বিশ্বকাপ জয়ের এই গল্প, এমনটাই মনে করছেন পরিচালক। অনেক পরিশ্রম করে ‘এইট্ট্রি থ্রি’ ছবিটি তৈরি করেছেন। এবার ছবির সাফল্য পরিপূর্ণভাবে উপভোগ করতে চান তিনি।

হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। যেখানে কপিল দেব এর চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলবেন রণবীর এবং পর্দায় রণবীরের বিপরীতে রোমি দেবের ভূমিকায় দেখা যাবে স্ত্রী দীপিকা পাডুকনকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইট্টি থ্রিকবীর খানপরিচালকরণবীর সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT