সহ-অভিনেতা রজনীশ দুগ্গুলকে ছয়বার চড় মারলেন বলিউডের ‘ববি ডল’ সানি লিওন।
তবে ঘটনাটি বাস্তবের না, সিনে পর্দায়। সানির পরবর্তী ‘বেইমান লাভ’ ছবিতে নিজের সহ-অভিনেতাকে একবার নয়, দু’বার নয়, পরপর ছয়বার চড় মারবেন সানি।
মুম্বাইয়ের পানশালায় ‘বেইমান লাভ’ সিনেমার শুটিং সেটে চড় মারার দৃশ্যটি পারফেক্ট ভাবে ফুটিয়ে তুলতে ‘এক পেহলি লীলা’র নায়িকা সানি এমনটি করেছেন।
শোনা যাচ্ছে, চড় মারতে গিয়ে রজনীশের নাকেও আঘাত লেগেছে। আর এ ঘটনার জন্য অবশ্য সানি ক্ষমা চেয়েছেন রজনীশের কাছে।
গত জুন থেকে শুরু হওয়া পরিচালক রাজীব চৌধুরী পরিচালিত সিনেমার কাজ এখন শেষ পর্যায়ে। চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে রোমান্টিক এ ছবিটি।
‘বেইমান লাভ’এ বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে সানি এবং রজনীশকে। এর আগে ‘এক পহেলি লীলা’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন দু’জন।






