বিনোদন

রজনীর নৈকট্য আনন্দের, বললেন শচীন

রজনীর নৈকট্য আনন্দের, বললেন শচীন

ক্রিকেট দুনিয়ার মহাতারকা শচীন টেন্ডুলকার। তার সান্নিধ্য কামনা করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। অথচ এই তারকা মুগ্ধ ভারতীয় শোবিজ অঙ্গনের সুপারস্টার রজনীতে!

সর্বদাই সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ দেখা যায় শচীনকে। প্রাক্তন এই ক্রিকেটারকে প্রায়শই বিশেষ কোন তারকা, পরিবার অথবা অন্য কারো সাথে ছবি পোস্ট করতে দেখা যায়। তবে সম্প্রতি ইন্সট্রাগ্রামে তার পোস্ট করা একটি সেলফি সবার নজর কেড়েছে। যেই ছবিটিতে তার সাথে দেখা মিললো দক্ষিণ ভারতীয় ছবির সুপারস্টার রজনীকান্তের।

ছবিটিতে এই দুই মহাতারকাকে বেশ হাস্যজ্জল অবস্থায় দেখা গেছে। ছবিটি পোস্ট করেছেন শচীন নিজেই। আর ক্যাপশনে তিনি লেখেন,  ‘আপনার নৈকট্যে থাকার সব সময়ই আনন্দের, রজনী স্যার’।

ছবিটি ইনস্টাগ্রামে প্রকাশ পাওয়ার পর থেকেই এটি ভাইরাল হয়ে গেছে। সেই সাথে ছবিতে লাইক এবং কমেন্টের ছড়াছড়ি শুরু হয়ে গিয়েছে।

রজনীকান্তের সাথে ছবি পোস্ট করা শচীনের জন্য এটি প্রথমবার নয়, এর আগেও ‘তালাইভা’ কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছিলেন শচীন টেন্ডুলকার।

বিষয়:রজনীকান্তশচীন টেন্ডুলকার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…