চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রজনীকান্তের সঙ্গে বরুণের সংঘাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
একইদিনে মুক্তি পাবে 'অক্টোবর' ও 'টু পয়েন্ট জিরো'

একইদিনে মুক্তি পাবে 'অক্টোবর' ও 'টু পয়েন্ট জিরো'

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জুড়ুয়া ২’ এর ব্যাপক সাফল্যের পর বলিউডের তরুণ অভিনেতা বরুণ ধাওয়ানের জনপ্রিয়তা বেড়ে গেছে আরও কয়েকগুণ। সামনে আসছে আরও বেশ কয়েকটি চলচ্চিত্র। এর মধ্যে আছে সুজিত সরকার পরিচালিত ‘অক্টোবর’। সোমবার (৩০ অক্টোবর) এই চলচ্চিত্রের নির্মাতারা প্রকাশ করেছেন ছবি মুক্তির তারিখ।

‘অক্টোবর’ মুক্তি পাচ্ছে ২০১৮ এর ১৩ এপ্রিল। আলোচনার শুরু এই তারিখ ঘোষণা থেকেই। কারণ একই দিনে মুক্তি পাবে এস শঙ্করের পরিচালনায় রজনীকান্তের ৩৫০ কোটি রুপি বাজেটের চলচ্চিত্র ‘টু পয়েন্ট জিরো’। এতে রজনীকান্ত ছাড়াও আছেন অক্ষয় কুমার, এমি জ্যাকসন। জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবসে মুক্তির কথা থাকলেও হঠাৎ করে সিদ্ধান্ত পাল্টায় ‘টু পয়েন্ট জিরো’র দল।

দুই ছবির পরিচালকই নিজেদের চলচ্চিত্রের ব্যাপারে বিশ্বাসী। তাই নিশ্চিত করেই বলা যাচ্ছে বক্স অফিসে সংঘাত হতে যাচ্ছে ‘অক্টোবর’ আর ‘টু পয়েন্ট জিরো’র।

বলিউডে একই দিনে চলচ্চিত্র মুক্তি নিয়ে সংঘাতের ঘটনা এবারই প্রথম নয়। দুই চলচ্চিত্রের দ্বন্দ্বে অনেক সময় বন্ধুত্বেও ফাটল ধরে বলি জগতে। বরুণ ধাওয়ান এখন পর্যন্ত যতগুলো চলচ্চিত্র করেছেন তার প্রায় সবগুলোই ‘সুপারহিট’। অন্যদিকে তামিল সুপারস্টার রজনীকান্তের ছবির ব্যবসাসফলতা নিয়ে কারও মনে কোন সন্দেহ নেই। বোঝাই যাচ্ছে, লড়াইটা বেশ ভালই জমবে। কে জিতবে এই লড়াইয়ে? রজনীকান্তের বৈজ্ঞানিক কল্পকাহিনীর ‘টু পয়েন্ট জিরো’ নাকি বরুণের ভালবাসার গল্প নিয়ে ‘অক্টোবর’? -ডেকান ক্রনিকল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্টোবরটু পয়েন্ট জিরোবরুণ ধাওয়ানরজনীকান্তসুজিত সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT