চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রজনীকান্তের সঙ্গে আরও পাঁচটি সিনেমা করতে আগ্রহী অক্ষয়

সারারা মুশাররাত তূর্ণাসারারা মুশাররাত তূর্ণা
১০:১৪ পূর্বাহ্ন ২৭, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন-টু পয়েন্ট জিরো

চ্যানেল আই অনলাইন-টু পয়েন্ট জিরো

দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্তের নতুন চলচ্চিত্র ‘টু পয়েন্ট জিরো’ তে অদ্ভুত সাজের কারণে এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার। এস শঙ্করের পরিচালনায় ২০১৮ এর ২৫ জানুয়ারী মুক্তি প্রতীক্ষিত এই চলচ্চিত্র নিয়ে মানুষের কৌতুহল ক্রমাগত বাড়ছে।

বৃহস্পতিবার দুবাইয়ে সাংবাদিকদের সাথে সাক্ষাতকালে অক্ষয় জানান, শঙ্কর শুধু একজন পরিচালকই নন, সিনেমা নির্মাণের ক্ষেত্রে তিনি একজন বিজ্ঞানীও বটে। চলচ্চিত্রের মাধ্যমে তিনি যে গল্প ফুটিয়ে তুলতে চান তা মাঝে মাঝে বিশ্বাস করতেও কষ্ট হয়।

৩৫০ কোটি রুপির বাজেটে নির্মিত ‘টু পয়েন্ট জিরো’ চলচ্চিত্রে অক্ষয় ছাড়াও আছেন রজনীকান্ত, এমি জ্যাকসন। এরকম বিশাল বাজেট শুনে অনেকেই চোখ কপালে তুলেছেন। কিন্তু এত খরচের আসল কারণ হল পুরো সিনেমাটির শ্যুটিং হয়েছে থ্রিডি প্রযুক্তিতে।

অক্ষয় সাংবাদিকদের আরও জানান, অভিনেতা হিসেবে এই চলচ্চিত্রের জন্য খুব বেশি কষ্ট তাকে করতে হয়নি। পরিচালক তাঁর জন্য কাজগুলো অনেক সহজ করে দিয়েছেন। তিনি শুধু শুটিংয়ে গেছেন আর সংলাপ জেনে তা বলে গেছেন।

তবে অক্ষয়ের একটু বেগ পোহাতে হয়েছে সাজ-গোজ নিয়ে। এই চলচ্চিত্রের জন্য মেকাপ নিতে তাঁর প্রতিবার ৩ ঘণ্টা করে সময় লেগেছে, আর তুলতে লেগেছে প্রায় দেড় ঘণ্টা সময়।

টু পয়েন্ট জিরো চলচ্চিত্রে অক্ষয়
টু পয়েন্ট জিরো চলচ্চিত্রে অক্ষয়

রজনীকান্তকে নিয়ে কথা বলতে গিয়ে অক্ষয় জানান, রজনীর কাছ থেকে শেখার মতো অনেক বিষয় আছে। চলচ্চিত্রের প্রতি, চলচ্চিত্রের মানুষে প্রতি তাঁর যে আচরণ, শ্রদ্ধাবোধ সেগুলো সত্যি শিক্ষণীয়। তাঁর কাছ থেকে বহু গল্প শুনেছেন অক্ষয়। এত বড় তারকা হয়েও রজনী যেন মাটির মানুষ। অক্ষয় জানান আরও কিছু জানতে ও শিখতে অক্ষয়কে অন্তত আরও পাঁচটি চলচ্চিত্র তাঁর সাথে করতে হবে। (টাইমস অব ইন্ডিয়া)

Reneta

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহিত

 

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারটু পয়েন্ট জিরোরজনীকান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT