চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্ষক যখন ভক্ষক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ পূর্বাহ্ণ ১৬, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

বিভিন্ন দেশে নিয়োজিত শান্তিরক্ষীদের বিরুদ্ধে যৌন হয়রানিতে জড়িত থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে জাতিসংঘ। শান্তিরক্ষীদের যৌন হয়রানি ও নিপীড়ন তুলে ধরে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাটি।

এই প্রতিবেদনটি প্রকাশের আগেই গত সপ্তাহে তা ফাঁস হয়ে যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়,শা ন্তিরক্ষীরা অর্থ, পোশাক, গহনা, সুগন্ধি এবং মোবাইল ফোনের বিনিময়ে স্থানীয়দের সাথে যৌন কর্মে লিপ্ত হয়েছিলেন।

জাতিসংঘের অফিস অব ইন্টারনাল ওভারসাইটের প্রতিবেদন অনুযায়ী, কঙ্গো, লাইবেরিয়া, হাইতি এবং সাউথ সুদানে ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে ৪৮০ টিরও বেশি যৌন নিপীড়ন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু হাইতি মিশনেই কমপক্ষে ২২৯ জন নারীকে খাদ্য ও চিকিৎসার জন্য শান্তিরক্ষীদের সাথে যৌনকর্মে লিপ্ত হতে হয়েছিলো।

শান্তিরক্ষীদের কাছে খাবার চাইতে এসে ১০ বছর আগে ধর্ষণের শিকার হওয়া হাইতির এক নারীর ভাষ্য অনুযায়ী, শান্তিরক্ষী ক্যাম্পে খাবার নিতে আসা অন্যান্য শিশুদের সাথে তিনিও লাইনে দাঁড়িয়েছিলেন। সেসময় এক সেনা সদস্য তাকে ডেকে নেয়। খাবার খেতে দেবে এই আশায় তিনি সাড়া দিলে তাকে জোর করে ক্যাম্পের ভেতরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে ওই সৈনিক।

শান্তি মিশনে এধরনের ঘটনার জন্য জবাবদিহিতা বাড়ানোর বিষয়ে জোর দিচ্ছে জাতিসংঘ। বিশ্বজুড়ে ১৬টি মিশনে জাতিসংঘের দেড় লাখেরও বেশি শান্তিরক্ষী নিয়োজিত আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতি সংঘযৌন হয়রানিশান্তিরক্ষী
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT