চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্ত পরীক্ষায় ক্যানসার শনাক্তের পথে বিজ্ঞানীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৮
স্বাস্থ্য
A A
bloodtest

কোন রোগ শনাক্ত করণে প্রথম যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে রক্ত পরীক্ষা। কিন্তু মরণব্যাধি ক্যানসারে রক্ত পরীক্ষা করেই রোগ শনাক্ত করার জন্য যথেষ্ট না। এই বিষয়টাকে মাথায় রেখে বিজ্ঞানীরা ওষুধ দেওয়ার আগে ক্যানসারের জন্য রক্ত পরীক্ষার মধ্য দিয়ে রোগ নির্ণয়ে এনেছে অভিনব এক পদ্ধতি।

আমেরিকার বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয় জন হপকিন্স পরীক্ষামূলক ভাবে রক্তের পরীক্ষা চালিয়ে আট ধরণের ক্যানসার নির্ণয় করেছেন।

শুধু রক্ত পরীক্ষাই ক্যানসার সম্পর্কে বিশেষ কোন তথ্য দেয় না। কারণ টিউমারের ক্ষুদ্র কণিকা রক্তের মাধ্যমে সারা দেহের মধ্যে প্রবাহিত হয় না।

আমেরিকান সোসাইটি অব অনকোলজির বার্ষিক সম্মেলনে গার্ডেন্ট হেলথের উপস্থাপিত একটি সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে জেনেটিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে টিস্যু ছাড়া রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যানসার নির্ণয় করা সম্ভব হতে পারে।

সেক্ষেত্রে একজন ব্যক্তির ক্যানসার হয়েছে কি না তা রক্তে উপস্থিত টিউমার ডিএনএর ক্ষুদ্র অংশ পরীক্ষা করেই জানা যাবে।

gettyimages- 1

Reneta

প্রাথমিক অবস্থায় সমীক্ষার জন্য ওভারি, লিভার, পেট, কোলন, ফুসফুস বা স্তন ক্যানসারে আক্রান্ত ১,০০৫ জন রোগীর মধ্যে গবেষণাটি চালানো হয়। যাদের মধ্যে ক্যানসার টিস্যুটি অন্যন্য জায়গায় ছড়িয়ে যায়নি। সমীক্ষায় দেখা যায় রক্ত পরীক্ষার ফলে প্রাথমিক ক্যানসার আক্রন্ত ৭০ শতাংশ রোগীকে এই পদ্ধতিতে শনাক্ত করা যাচ্ছে।

এ বিষয়ে জন হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের ড. ক্রিশিয়ান টমাসেটি বিবিসিকে বলেন, প্রথম অবস্থায় এই শনাক্তকরণ পদ্ধতি সমালোচনামূলক এবং ফলাফল খুবই উত্তেজনাপূর্ণ মনে হলেও, আমি মনে করি  এর ফলে ক্যানসারে মৃত্যুহারের ওপর একটা বিশাল প্রভাব ফেলবে। আগে ক্যানসার শনাক্তকরণে পাঁচটি থেকে আটটি ধরণ বের করার জন্য কোন স্ক্রীনিং প্রোগ্রাম ছিল না।

এই বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে ড. ক্রিসটিয়ান বলে, অগ্ন্যাশয় ক্যানসার নির্ণয় করার খুব কম লক্ষণ আছে। পাঁচ বছরে মাত্র চারজন রোগীর ক্যানসার নির্ণয় করা হয়।

ডাঃ টমাসেটটি বলেন, এই ক্যানসার খুঁজে বের করে অপারেশন করতে করতে অনেক সময় রোগী মারাও যায়।  কিন্তু পরীক্ষামূলক ভাবে এই গবেষণা যাদের ক্যানসার ধরা পড়েনি তাদের মধ্যেও করা হচ্ছে।

তবে এই রক্ত পরীক্ষার মধ্য দিয়ে আশা করা যাচ্ছে স্তন ক্যানসার, কোলন ক্যানসারের মত মরণব্যাধি ক্যানসার শনাক্ত করা যাবে। আমরা বছরে একবার করে এই রক্ত পরীক্ষা করতে পারি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিজ্ঞানীরাসনাক্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

দুপুরের আগেই ঝড়ের শঙ্কা, ১১ জেলায় সতর্কবার্তা

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি হবে ঈদের দুই দিনের ট্রেনের টিকিট

মে ১৮, ২০২৬

ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ, চাঁদ দেখলে জানানোর অনুরোধ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT