চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্তাক্ত ক্যালিফোর্নিয়ায় পুলিশের অভিযানে ২ সন্দেহভাজন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ অপরাহ্ন ০২, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে গোলাগুলির ঘটনার পর পুলিশের অভিযানে ২ সশস্ত্র সন্দেহভাজন নিহত হয়েছে। তাদের একজন নারী ও অন্যজন পুরুষ। নিহত দুই সন্দেহভাজনের কাছে ভারী হামলা চালানোর উপযোগী রাইফেল ও হ্যান্ডগান ছিলো। তারা হামলার জন্য বিশেষ ধরণের পোশাকও পরে ছিলো বলে জানিয়েছে পুলিশ।

ভারী অস্ত্রসজ্জিত তিনজন বন্দুকধারী স্যান বার্নারদিনোতে প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ওই হামলা চালায়। প্রতিবন্ধীদের জন্য আন্তর্জাতিক দিবসে ওই হামলায় বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৪ জন নিহত হয়, আহত হয় আরও ১৭ জন। এরপরই কয়েকশো পুলিশ সদস্য হামলাকারীদের ধরতে অভিযানে নামে।

হামলাটি জঙ্গি হামলা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না এফবিআই। তদন্ত এখনো চলছে। স্যান বার্নারদিনো পুলিশ প্রধান জেরোড বারগুয়ান বলেন, ‘তারা (হামলাকারীরা) যা করতে চেয়েছিলো তার জন্য পুরোপুরি তৈরি হয়েই এসেছিলো। দেখে মনে হচ্ছিলো তারা একটি মিশনে আছে।’

ঘটনাস্থলের কাছ থেকে দৌড়ে পালানোর সময় আরেক ব্যক্তিকে আটক করে পুলিশ। তবে গোলাগুলির সঙ্গে সে জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে পাওয়া একটি বিস্ফোরক জাতীয় যন্ত্রও পরীক্ষা করে দেখা হচ্ছে।

ইনল্যান্ড রিজিয়নাল সেন্টারটিতে অটিজম ও মানসিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসা দেওয়া হতো।

হামলার ঘটনার পর পুলিশের সহায়তায় সেবা কেন্দ্র থেকে শত শত চিকিৎসক, রোগী ও স্বাস্থ্যকর্মী প্রাণভয়ে বেরিয়ে আসেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যালিফোর্নিয়াপ্রতিবন্ধী সেবা কেন্দ্রবন্দুকধারীদের হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT