ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে আক্রমণ আরও জোরদার করেছে রাশিয়া। রকেট হামলায় অ্যামোনিয়াম ডিপো ধ্বংস ও যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে মস্কো।
মারিওপোলের অবরুদ্ধ ইস্পাত কারখানা থেকে ১২ বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে।
মারিওপোলের পরিস্থিতির আরও অবনতি হওয়ার দাবি করে ইউক্রেনের কর্মকর্তাদের অভিযোগ, উদ্ধার তৎপরতার মধ্যেই রুশ সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘণ করেছে।
বিবিসি এক অনুসন্ধানে ইউক্রেনে রাশিয়ার ২ হাজার ১২০ জন সেনা মারা যাওয়ার তথ্য পেয়েছে। তবে গত ২৫ মার্চ সর্বশেষ পরিসংখ্যানে ক্রেমলিনে নিহত সেনার সংখ্যা ১ হাজার ৩৫১ জন জানানো হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, কিয়েভের আশেপাশের রাশিয়ান বাহিনী নিয়ম ভঙ্গ করে নির্বিচারে হত্যা, বাসস্থানে বোমাবর্ষণ করছে।








