চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রকেট হামলার শিকার নাবিকদের দেশে ফেরানোর প্রশংসনীয় পদক্ষেপ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:৫৩ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২২
সম্পাদকীয়
A A

যুদ্ধ দেশে দেশে বিপদ ডেকে আনে। আনে বিপর্যয়। মানবতার বাণী কাঁদে নিষ্ঠুরতার সঙ্গে। সভ্যতাকে ব্যাঙ্গ করে যুদ্ধ নামক অসভ্যতা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে একটি অঘটনের শিকার হয় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার সমৃদ্ধি। হঠাৎ এক গোলাগুলিতে পড়ে প্রাণ হারান এক নাবিক। বাকিরা জিম্মি হয়ে পড়ে। অনেক চেষ্টায় সরকার জাহাজের বাকি ২৮ জন নাবিককে উদ্ধার করে পোল্যান্ড নিয়ে আসে। এক্ষেত্রে ভারতের অপারেশন গঙ্গার অধীন এই উদ্ধার কাজটি সম্পন্ন হয়। ভারত সরকারকে বাংলাদেশ বিশেষ ধন্যবাদ জানিয়েছে।

আজ ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক আজ বুধবার দুপুর ১২টায় দেশে ফেরেন। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী ফ্লাইটটি। গতকাল মঙ্গলবার রাতে বিদেশি একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা হন নাবিকেরা। গত রোববার বেলা ১১টার দিকে তারা ইউক্রেন সীমান্ত পেরিয়ে মলদোভা হয়ে রোমানিয়া পৌঁছান। এছাড়া ইউক্রেনে রাখা জাহাজটির তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহও দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। গত বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে অলভিয়া বন্দর জেটির অদূরে নোঙর করে রাখা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। জাহাজে গোলার আঘাতে তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। গত বৃহস্পতিবার নাবিকদের একটি টাগবোটে বন্দরের বাইরে একটি বাংকারে নেওয়া হয়। সেখান থেকে রোমানিয়ায় নেওয়া হয়। রোমানিয়া থেকে ঢাকায় ফিরলেন ২৮ নাবিক।

বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজ তুরস্কের ইরাগলি বন্দর থেকে পণ্য বোঝাই করতে গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়। দুই দিন পর অলভিয়া বন্দরের জলসীমায় নোঙর করে। পরদিন বৃহস্পতিবার ভোরে রাশিয়া ইউক্রেন হামলা করলে জাহাজটি আটকা পড়ে। এক সপ্তাহের মাথায় হামলার শিকার হয়। বুধবারের হামলার পর এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে আগুন ধরে যায়। শুরুতে নাবিকেরা আগুন নেভানোর চেষ্টা করেন। অলভিয়া বন্দর থেকে একটি টাগবোট এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। নাবিকদের চেষ্টায় জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসে। হামলায় জাহাজের ব্রিজ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপে নাবিক হাদিসুর রহমানের নিথর দেহ পড়ে ছিল। হাদিসুর রহমানের লাশ এখনও আসেনি।

যুদ্ধের গোলায় সহকর্মীর মৃত্যু দেখা বাংলার সমৃদ্ধি জাহাজের মাস্টার জি এম নূর ই আলম বাকি নাবিক ও প্রকৌশলীদের নিয়ে দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন। তবে এত দ্রুত সুস্থভাবে সবাই ফেরা সম্ভব হবে, সেটা তিনি ‘ভাবতেও পারেননি’। আলম বলেন: আমরা আতঙ্কিত ছিলাম। আমাদের সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। আমরা এখানে সুস্থভাবে আসতে পেরেছি, এটাই বড় কথা। তবে আমরা জার্নি করায় খুব ক্লান্ত।

সরকারের এটিও একটি বড় অর্জন। ২৮ জন নাবিককে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনতে পেরেছে। পৃথিবীর বিভিন্ন দেশের দূতাবাসগুলো যদি এরকম ত্বরিৎ এবং এরকম পদক্ষেপ নেয় তবে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা প্রবাসীরা স্বস্তি পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২৮ নাবিকইউক্রেনবাংলার সমৃদ্ধিযুদ্ধরাশিয়াসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT