গতকাল ২৭ ডিসেম্বর বসুন্ধরার আইসিসিবির এক্সপো জোনে হয়ে গেল এ বছরের শেষ বড় কনসার্ট ঢাকা রক ফেস্ট ২০১৯। কনসার্টের লাইন আপে ছিল নেমেসিস, আর্বোভাইরাস, এভয়েড রাফা, পাওয়ারসার্জ, বে অফ বেঙ্গল, ট্রেইনরেক, ওন্ড, কনক্লুশন, সিন এবং ব্যান্ডদল অর্ণব এন্ড ফ্রেন্ডস।
বাংলা ব্যান্ড মিউজিক ফ্যানদের জন্য এই ফেস্টিভ্যালের আয়োজনে ছিল গান-বাংলা টিভি, বাংলালিংক এবং স্কাই ট্র্যাকার লি. পি আর পার্টনার হিসেবে ছিল মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।দুপুরের পর থেকেই বাংলা ব্যান্ড মিউজিক ফ্যানদের সমাগমে মুখরিত হয়ে উঠে ছিল আইসিসিবির এক্সপো জোন।ঢাকা রক ফেস্টে গাইছেন অ্যাভয়েড রাফা।অর্বভাইরাস জ্বালাও আগুন জালো, ভেঙে ফেলো, নেমেসিস জানালা, অবচেতন, কবে সহ আর অনেক গান পরিবেশন করেন।