ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে আগত অতিথিদের উদ্দেশ্যে গান গেয়ে শোনান রওশন এরশাদ। এই সময় তার সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যায় হুসেইন মুহাম্মদ এরশাদকেও।
‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ…’ এই গানটি শুরু করেন রওশন এরশাদ। এর ভিডিওতে জিএম কাদেরসহ দলের আরো অনেককেই তখন একসঙ্গে গাইতে দেখা যায়।
প্রতিবছরের মতো ঈদের নামাজ শেষে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
পরে
এরশাদ বলেন, এক মাস সিয়াম সাধনার পর আজ ঈদ। মুক্তিযুদ্ধের চেতনায়
অসাম্প্রদায়িক একটি দেশ আমরা গড়ে তুলবো। যেখানে আমরা হিন্দু, মুসলিম,
বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে বাস করবো ও একসঙ্গে দেশ গড়ে তুলবো। আমরা সেই
বাংলাদেশই চাই।
দেখে নিন ভিডিওটি।
>








