চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রঙ ছড়ালো রংপুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ন ৩০, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ছয় ম্যাচের একটি জয় রংপুর রেঞ্জার্সের। বিপরীতে সাত ম্যাচে এক জয় সিলেট থান্ডারের। এই অবস্থায় বঙ্গবন্ধু বিপিএলের ২৫তম ম্যাচে সোমবার মুখোমুখি হয় তলানির এই দুই দল। তাতে অবশ্য রঙ ছড়ালো রংপুর। সিলেটকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিলো শেন ওয়াটসনের দল।

প্রথম ব্যাট করে ৯ উইকেটে ১৩৩ রান করে সিলেট। জবাবে ৭ উইকেট ও ১১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে রংপুর।

আহামরি টার্গেট না হলেও শুরুটা বাজেভাবেই হয় রংপুরের। টানা দ্বিতীয় ম্যাচে ফ্লপ ওয়াটসন। ছয় বলে এক রান করেই ইবাদত হোসেনের বলে সরাসরি বোল্ড হন অজি অলরাউন্ডার।

দ্বিতীয় উইকেট জুটিতে অবশ্য ৯৯ রান তুলে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার সঙ্গে দলকে কাঙ্ক্ষিত জয়ের পথে নিয়ে যান মোহাম্মদ নাঈম ও ক্যামেরন ডেলপোর্ট। দুজনের মধ্যে ডেলপোর্টই বেশি আগ্রাসী ছিলেন। রীতিমতো ঝড় তোলেন তিনি। ২৮ বলে ছয়টি চার ও পাঁচ ছক্কায় ৬৩ রান করে নাভেদুল-হকের শিকার হন। নাঈম অপরাজিত থামেন ৩৭ রানে। তার ৪৮ বলের ধীর ইনিংসে সমান দুটি করে চার-ছক্কার মার।

ডেলপোর্টর ফিরে যাওয়ার ক্রিজে নেমে চার রানের বেশি করতে পারেননি লুইস গ্রেগরি। ১০ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করে মোহাম্মদ নবি।

এর আগে প্রথম ব্যাট করতে নেমে রংপুরের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়েন সিলেটের দুই ক্যারিবীয় ওপেনার। রানের খাতা খোলার আগে আন্দ্রে ফ্লেচারকে ফেরান আরাফাত সানি। আরেক ওপেনার জনসন চার্লিসকে (৯) সাজঘরের রাস্তা দেখান মুকিদুল ইসলাম।

Reneta

সিলেট ইনিংস একাই টানেন মোহাম্মদ মিঠুন। মোসাদ্দেক হোসেন (১৫), রাদারফোর্ড (১৬) ও সোহাগ গাজীদের (১২) আসা-যাওয়ার মধ্যে ঠায় দাঁড়িয়ে যান মিঠুন। ৪৭ বলে চারটি চার ও দুই ছক্কায় ৬২ রান করে আউট হন তিনি। সিলেটের বাকি ব্যাটসম্যানদের মধ্যে কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

চার ওভারে ১০ রান দিয়ে তিন উইকেট নিয়ে সফল বোলার মোস্তাফিজুর রহমান। বাকি চার বোলার নেন একটি করে উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯রংপুর রেঞ্জার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দুপুরে সংবাদ সম্মেলন করবে এনসিপি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভিনিসিয়াসের অভিযোগে ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন প্রেস্টিয়ান্নি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বিধ্বংসী নিউক্যাসল, অ্যাটলেটিকোর নাটকীয় ড্র, ইন্টারের হার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল, যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সালেহ শিবলী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT