চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরে সরকার দলীয় প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন: ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ন ১১, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার দলীয় প্রার্থী আচরণবিধি লঙ্ঘণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে হাইকোর্ট মাজার প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের যে অভিযোগ এসেছে তা মিথ্যা ও বানোয়াট মন্তব্য করে তিনি বলেন, ‘এর কোন ভিত্তি নেই। পারলে সরকার অভিযোগ প্রমাণ করে দেখাক।’

মির্জা ফখরুল দু্ইশ দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন। তবে এসময় অনেক দুস্থ পরিবার স্লিপ থাকার পরও কম্বল পায়নি বলে অভিযোগ করে।

আকবর নামের এক বৃদ্ধ বলেন, ‘সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু ঢুকতে পারলাম না। কম্বলও পেলাম না!’

এসময় অনেক পরিবারকে স্লিপ হাতে দিক-বেদিক ছুটতে দেখা গেছে মাজার প্রাঙ্গণে।

Reneta

তাদের একজন সুমন বলেন, ‘অনেক কম্বল লঙ্গরখানার ভেতরে আড়াল করা হয়েছে।’ কারা করেছে এমন প্রশ্নে তিনি দায়িত্বরত আনসার সদস্যদের দিকে ইঙ্গিত করেন।

এ বিষয়ে আনসার সদস্য আলাউদ্দিনের সাথে কথা বললে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘বিএনপি দুইশ কম্বল এনেছিলো। এখানে লোকজন ছিলো ৫শ’।’

দু্ইশ কম্বল বিতরণ করা হয়েছে জানিয়ে আলাউদ্দিন বলেন, ‘বিশ্বাস না হলে লঙ্গরখানায় গিয়ে দেখুন আপনারা। কোন কম্বল আড়াল করা হয়নি।’

এ বিষয় ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, আমরা ২৫০টি  কম্বল বিতরণ করেছি। তবে লোক ৫শ’ হয়ে গিয়েছিলো। এ কারণে একটু সমস্যা হয়ে যেতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিমহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীররংপুরসিটি কর্পোরেশন নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাত নারী সংসদের মধ্যে ছয়জন বিএনপি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা-১৪-নির্বাচনে কারচুপির অভিযোগ সানজিদা তুলি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সংসদে বিএনপির নিরঙ্কুশ জয়, গণভোটে দ্বিগুণ ‘হ্যাঁ’ ভোট

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT