রংপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণসহ হত্যার ঘটনায় দীর্ঘ ৮ বছর পর হিরু খোড়া নামে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে হিরু খোড়াকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।
রোববার রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আলী আহমেদ এ রায় দেন।
জানা যায়, রংপুরের পীরগঞ্জ উপজেলার নন্দরাম ফতেহপুর গ্রামের বাসিন্দা ওই শিশুর বাবা-মা ঢাকায় গার্মেন্টেসে কাজ করায় ওই শিশু থাকত তার দাদীর কাছে। ২০১৩ সালের ১১ এপ্রিল সকালে স্কুল থেকে ফিরলে প্রতিবেশী বখাটে হিরু নিজেদের বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ বাড়ির গর্তে চাপা দেয়।
পরে স্থানীয়রা হিরুর বাড়ির গর্ত থেকে শিশুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় মামলা হলে হিরু পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।








