চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরে পাটের আঁশ ছাড়াতে স্বয়ংক্রিয় যন্ত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০১৬
কৃষি
A A

স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে পাটের ছালকরণ ও পচানো প্রযুক্তি রংপুরের কৃষকদের মাঝে সাড়া ফেলেছে। সোনালী আঁশের সোনালী
দিন ফিরিয়ে আনতে দ্রুত এ প্রযুক্তি সারাদেশে ছড়িয়ে দেয়ার দাবি কৃষকের।

দেশের অন্যতম অর্থকরি ফসল পাট উত্তরাঞ্চলে অধিক পরিমাণ উৎপাদন হলেও, প্রতি
বছর অনাবৃষ্টি আর প্রচণ্ড তাপদাহে পাট পচানো নিয়ে বিপাকে পড়েন কৃষক। ঠিকমত
জাগ দিতে না পারায় পাটের মান কমে যায়।

এতে বাজারে দাম না পেয়ে কৃষক নিরুৎসাহিত হন পাট উৎপাদনে। এসব সমস্যা সমাধানেই সয়ংক্রিয় যন্ত্র এনেছে পাট গবেষণা কেন্দ্র।

উন্নত এ যন্ত্র ব্যবহারে কৃষক কম সময়ে, স্বল্প খরচে, মানসম্মত পাটের আঁশ ঘরে তুলতে পারছেন। তারা জানান, পাট থেকে আঁশ ছাড়ানোর এই পদ্ধতিতে তাদের শ্রমিক ও মজুরি দু’টোই কম লাগবে।

এ যন্ত্রের সাহায্যে ৮ ঘণ্টায় এক বিঘা জমির পাটের ছাল ছাড়ানো সম্ভব। এতে পাটের মানও থাকছে ভালো। প্রযু্িক্ত ছড়িয়ে দিতে কাজ করছে বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউটসহ আঞ্চলিক এবং উপকেন্দ্রসমূহ।

রংপুর পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবুল ফজল মোল্লা জানান, এককভাবে সম্ভব না হওয়ায় সমবায়ের ভিত্তিতে যদি যন্ত্রটি কিনে ছড়িয়ে দেয়া যায় তবে কৃষকরা লাভবান হবে।

Reneta

বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউটের কৃষি বিভাগের পরিচালক ড. রহিমা খাতুন বলেন, পানি স্বল্পতার জন্য পাট পচাতে সমস্যা হচ্ছে। সেই সমস্যা দূর করতেই উদ্ভাবন করা হয়েছে এই প্রযুক্তির।

আধুনিক যন্ত্র ব্যবহারের মধ্য দিয়ে পাট চাষে আরেকধাপ উৎসাহিত হচ্ছেন কৃষক। যা দেশের পাট শিল্পের জন্য হতে পারে এক শুভবার্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাটরংপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT