রংপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অতুল চন্দ্র নামে এটিএম বুথের এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।
গতকাল রবিবার রাতে দায়িত্ব পালন শেষে সাইকেল চালিয়ে শ্বশুরবাড়ি যাবার পথে নগরীর খামারবাড়ি রোডে ছিনতাইকারীর আক্রমণের শিকার হন তিনি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পুত্র তপন চন্দ্র বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ সুমন ও জনি নামে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। অতুল চন্দ্র নগরীর শাপলা চত্বর এলাকার পূবালী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা প্রহরী ছিলেন।








