বিআরবি কেবলস বিপিএলে চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনে রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ১১১ রানেই শেষ হয়েছে চিটাগং ভাইকিংসের ইনিংস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৮ উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করে ভাইকিংস।
দলীয় ৩৯ রানের মাথায় তিলেকারত্নে দিলশানের উইকেট হারায় তারা। ১৮ রান করে আরাফাত সানির শিকার হন লঙ্কান তারকা। আর ১২ রান করে সাজঘরে ফেরেন পাকিস্তানি ব্যাটসম্যান কামরান আকমল। ৪৩ বলে খেলে দলীয় সর্বোচ্চ ৩৬ রান করেছেন অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া নাঈম ইসলাম ১৬ ও আনামুল হক ১৪ রান করেন।
রংপুরের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সাকিব আল-হাসান ও আরাফাত সানি।
ঘরের মাঠে এটি চিটাগংয়ের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বরিশাল বুলসের কাছে ৩৩ রানে হারে ভাইকিংস। এই ম্যাচের আগে ৫ ম্যাচে ৪টিতে হেরেছে চিটাগং ভাইকিংস।






