চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরের গঙ্গাচড়ায় পানিবন্দী ৭ হাজারেরও বেশি মানুষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৮
জনপদ, রংপুর
A A

তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গঙ্গাচড়ার ৬ ইউনিয়নের ৭ হাজারেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নদী ভাঙনে বিলীন হয়ে গেছে শতাধিক ঘর-বাড়ি, ফসলী জমি। ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা ও নদীতে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

শুক্রবার তিস্তার ডালিয়ায় পানি বেড়ে বিপদ সীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে গঙ্গাচড়ার নোহালী, কোলকোন্দ, লক্ষ্মীটারী, গজঘণ্টা, মর্ণেয়া, আলমবিদিতর ইউনিয়নের ২০ গ্রামের প্রায় ৭ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। যাতায়াত ও পণ্য পরিবহন নিয়ে দুর্ভোগে পড়েছে স্থানীয় এলাকাবাসী। পানির তীব্র স্রোত ও নদী ভাঙনে শতাধিক ঘর-বাড়ি, ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেকে ঘর-বাড়ি সরিয়ে রাস্তায়, নদীর বাঁধে আশ্রয় নিয়েছে।

পানির স্রোতে ভেঙে গেছে চরের পাশের সড়কগুলো। নদী ভাঙনে হুমকির মুখে পড়েছে পুরাতন শংকরদহ প্রাথমিক বিদ্যালয়। শংকরদহ চরের সাথে যোগাযোগের মাধ্যম জোড়া ব্রীজ, মহিপুর-কাকিনা সড়কে আরেকটি ব্রীজের সংযোগ সড়কের কিছু অংশ পানির তোড়ে ভেঙে গেছে। ভাঙন ঠেকাতে এলাকাবাসীর পাশাপাশি কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

বন্যা ও ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আকস্মিক বন্যানদী ভাঙনবন্যালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামায়াত জোটের এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

মে ৬, ২০২৬

নেইমারের গোলেও জয় পায়নি সান্তোস

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

একদিন পরই আবারও বাড়ল স্বর্ণের দাম

মে ৬, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ বিষয়ে যা বললেন পানিসম্পদ মন্ত্রী

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

এলডিসি উত্তরণে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT