চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরকে হারিয়ে ফাইনালে মাশরাফীর সিলেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠেছে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। বৃহস্পতিবার সন্ধ্যায় শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা রংপুর ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৬৩ রান। ৫২ বলে ৬৬ রানের ইনিংস খেলে জয়ের পথ তৈরি করে দিয়েছিলেন রনি তালুকদার। এ ওপেনার রান আউট হয়ে ফেরার পর পথ হারায় রংপুর। শেষ ৩ ওভারে ৩৩ রানের প্রয়োজন ছিল দলটির, হাতে ৭ উইকেট।

১৮তম ওভারে তানজিম হাসান সাকিব দেন মাত্র ২ রান, তুলে নেন একটি উইকেট। পরের ওভারে লুক উড ৩ রানে নেন দুটি উইকেট। শেষ ওভারে ২৮ রানের প্রয়োজন পড়ে রংপুরের। রুবেল হোসেন প্রথম দুই বলে বাউন্ডারি হজম করলেও শেষের চার বলে কোনো রান দেননি। শেষ বলে দাসুন শানাকাকে বোল্ড করে জয়ের উদযাপনে মাতেন।

নিকোলাস পুরান ১৪ বলে ৪টি ছয় ও একটি চারে করেন ৩০ রান। অধিনায়ক নুরুল হাসান সোহান ২৪ বলে ৩৩ রান করেন।

৬৮ রানে ৩ উইকেট হারানোর পর রনি ও সোহান মিলে দলকে জয়ের দিকে নিয়ে যান। ১৭.১ ওভারে তানজিমের বলে সোহান আউট হলে ভাঙে ৮২ রানের জুটি। রংপুরের সংগ্রহ তখন ১৫০/৪। তখনও জয়ের পাল্লা ভারী ছিল দলটির। একই ওভারে সেট দুই ব্যাটার আউট হওয়ার পর একের পর এক উইকেট হারায় তারা। উড তিনটি, রুবেল ও তানজিম নেন দুটি করে উইকেট।

মিরপুরে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে টস হেরে ব্যাট করতে নেমে দলগত পারফরম্যান্সে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে সিলেট।

জর্জ লিন্ডের ১০ বলে ২১ ও থিসারা পেরেরার ১৫ বলে ২১ রানের ক্যামিওতে লড়াকু সংগ্রহ পায় দলটি। নাজমুল হোসেন শান্ত ৩০ বলে ৪০, তৌহিদ হৃদয় ২৫ বলে ২৫, অধিনায়ক মাশরাফী ১৬ বলে ২৮ রানের ইনিংস খেলে অবদান রাখেন।
Reneta

রায়ান বার্ল ৬ বলে ১৫ ও জাকির হাসান ১৩ বলে ১৬ রান করেন। মুশফিকুর রহিম ছাড়া সবাই দুই অঙ্ক পেরিয়েছেন। এ উইকেটরক্ষক-ব্যাটার ৫ বলে ৬ রান করে আউট হন।

৮.৫ ওভারে সিলেটের দুই ওপেনার হৃদয় ও শান্ত গড়েন ৬৫ রানের জুটি। তিনে নেমে মাশরাফীর ঝড়ো ইনিংস ও অন্য ব্যাটারদের নৈপুণ্যে প্রত্যাশিত পুঁজিই পেয়েছে দলটি।

রংপুরের হাসান মাহমুদ ও দাসুন শানাকা দুটি করে উইকেট নেন। মেহেদী হাসান ও ডোয়াইন ব্রাভো একটি করে উইকেট পান।

প্লে-অফ রাউন্ডে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিলেটকে হারিয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৬ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সিলেট। এটি হবে মাশরাফীর পঞ্চম বিপিএল ফাইনাল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোয়ালিফায়ারবিপিএল-২০২৩মিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

ফ্যামিলি কার্ড প্রকল্প উদ্বোধন, উপকারভোগীদের মোবাইলে পৌঁছাল অর্থ

মার্চ ১০, ২০২৬

ঈদযাত্রা আনন্দের করতে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT