চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হয়রানি: আফগান নারীদের ফুটবলের স্বপ্ন হলো দুঃস্বপ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
যৌন হয়রানি

তালেবান পরবর্তী আফগানিস্তানে নারীদের ফুটবল টিমকে দেশটির নারীদের জন্য নতুন স্বাধীনতার একটি প্রতীক হিসেবেই ধরে নেয়া হচ্ছিল। কিন্তু সবটাই ধুলিস্যাৎ করে দিল যৌন হয়রানির অভিযোগ।

গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক খবরে নারী ফুটবলারদের উপর পুরুষ সহকর্মী এমনকি দেশটির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধেও যৌন নিগ্রহের অভিযোগ তোলা হয়।

দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই ঘটনাকে খুবই ‘জঘন্য’ উল্লেখ করে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। এমনকি এই ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।

তবে সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তারাও বলছেন, এই সমস্যা শুধু ফুটবলেই না। আরো অন্যান্য খেলাতেও রয়েছে। কঠোর মানসিকতা আর জঙ্গিবাদের সঙ্গে লড়াই করে মেয়েরা এই পর্যায়ে এসেছে। আর সেখানেও তারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে।

বিগত কয়েকদিনে এই সব স্ক্যান্ডাল সামনে এসেছে। সেখানকার অ্যাটর্নি জেনারেলও বলেছেন তারা তদন্ত চালাবেন।

নারী দলটির সঙ্গে সম্পৃক্ত একজনের বরাতে গার্ডিয়ানের খবর থেকে জানা যায়, এই নিগ্রহের ঘটনাগুলো ঘটে আফগানিস্তান ফুটবল ফেডারেশন এএফএফের হেডকোয়ার্টারে এবং জর্ডানে প্রশিক্ষণ ক্যাম্পে গত ফেব্রুয়ারিতে।

Reneta

সেখানে ক্যাপ্টেন খালিদা পোপালের কথাও তুলে ধরা হয়, যিনি আফগানিস্তানে নারীদের বৈষম্য বিষয়ে বলতে গিয়ে হত্যার হুমকি পেয়ে দেশ ছেড়ে চলে যান। তিনি বলেন, পুরুষ কর্মকর্তারা নারী খেলোয়াড়দের বাধ্য করত।

এএফএফের সেক্রেটারি জেনারেল সায়েদ আলীরেজা আকাজাদা এই সব অভিযোগকে অসত্য বলে উড়িয়ে দিয়েছেন।

আফগানিস্তানের অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হাফিজুল্লাহ ওয়ালি রাহিমি বলেন, এই ধরনের অভিযোগ নতুন নয়।

সম্প্রতি মেয়েদের ফুটবলকে উন্নত করার চেষ্টা করছে আফগানিস্তান। চার বছর আগে পুরোপুরি মেয়েদের একটি ফুটবল দল তৈরি করে তারা, যেটা পুরুষ ফুটবলারদের পাশাপাশি খেলবে। কিন্তু ২০১৭ সালে আবার ফান্ডের অভাবে এককোণে পড়ে যায় নারী ফুটবল টিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবানফুটবলযৌন হয়রানিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT