আদালত

যৌন হয়রানির মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আত্মসমর্পণের নির্দেশ

যৌন হয়রানির মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আত্মসমর্পণের নির্দেশ

ফাইল ফটো

ছাত্রীকে যৌন হয়রানির মামলায় রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আবেদনের শুনানি নিয়ে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদেশের বিষয়টি জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলীরুজ্জামান।

২০১৬ সালের এপ্রিল মাসে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০০৩)-এর ১০ ধারায় যৌন হয়রানির অভিযোগ এনে কলাবাগান থাকায় একটি মামলা করেন। পরে এই মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিন পান।

ওই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। সোমবার সেই আবেদনের শুনানি নিয়ে আদালত মাহফুজুর রশিদ ফেরদৌসের জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেন।

বিষয়:যৌন হয়রানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…