চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হয়রানির অভিযোগ: রাবি শিক্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি

সুব্রত গাইনসুব্রত গাইন
৫:১৫ অপরাহ্ণ ৩০, জুন ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনে মানববন্ধন থেকে বিভাগের শিক্ষার্থীরা এ দাবি জানায়।

এ সময় বক্তারা বলেন: পিতা-মাতার পরেই আমরা শিক্ষকদের কাছে নিজেদের নিরাপদ মনে করি। তাদের কাছ থেকেই আমাদের বাকি শিক্ষা-দীক্ষা গ্রহণ করি। কিন্তু আমরা সেই শিক্ষক দ্বারা যৌন হয়রানির শিকার হচ্ছি। তাহলে আমরা নিরাপদ কোথায়? আমরা এই শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবি করছি।

বক্তারা আরও বলেন: আমরা লক্ষ্য করছি দেশের বিভিন্ন স্থানে নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতিতে কেউ মুখ খুলতে পারছে না জীবনের ভয়ে। যৌন হয়রানির শিকার ওই দুই ছাত্রী আজ ভয়ে হল থেকে বের হতে পারছে না। আমাদের এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এর বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে হবে যাতে করে কেউ এমন কাজ করার দুঃসাহস না দেখায়।

মানববন্ধনে ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খুর্শিদ রাজীবের সঞ্চালনায় চতুর্থ বর্ষের শিক্ষার্থী শর্মিলা মন্ডল, আতিক, নুর মোহাম্মদ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজ ঢালি, তানিয়া সরকার ও আতিফা হক শোমা প্রমুখ বক্তব্য দেন।

গত মঙ্গলবার (২৫ জুন) দুপুরে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারি অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্তের অভিযোগ করেন চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী।

Reneta

পরে ওই দিনই দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী আইইআরের পরিচালকের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে তাকে উত্ত্যক্তের মৌখিক অভিযোগ করেন। এরপর তিনি বৃহস্পতিবার বিকেলে ডাকযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইইআর পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় আইইআরে এক জরুরি সভায় বিষ্ণু কুমার অধিকারীকে দ্বিতীয় ও চতুর্থ বর্ষের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যৌন হয়রানিরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT