যৌন হেনস্তার অভিযোগে গত দুই বছরে ৪৮ জন কর্মী ছাঁটাই করেছে গুগল। ১৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন ওই তালিকাতে। এক চিঠিতে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বলেন, অশোভন আচরণের বিরুদ্ধে ক্রমেই কঠোর হয়ে উঠছে গুগল। পিচাই আরও বলেন, বহিষ্কৃত কোনো কর্মীকেই প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার সময় সহায়তা প্যাকেজ দেওয়া হয়নি। প্রতিষ্ঠানের অভ্যন্তরীন টুলের মাধ্যমে নাম গোপন রেখে অসঙ্গত আচরণের বিষয়ে অভিযোগ করতে পারেন কর্মীরা।






